Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেষ হলো পে কমিশনের পূর্ণসভা, পেনশনভোগীদের জন্য বড় সুখবর

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২৪ pm ২১, জানুয়ারী ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

নবম জাতীয় পে স্কেল প্রণয়নের প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবার সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেনশনভোগীদের সুবিধার বিষয় নিয়ে অনুষ্ঠিত পূর্ণ কমিশনের সভা শেষ হয়েছে। সভায় কমিশনের কর্মকর্তারা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ সুখবর দিয়েছেন। সভা বিকেল ৩টা ৪৫ মিনিটে শেষ হয়।

সভা সূত্রে জানা গেছে, প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেলে পেনশনভোগীদের পেনশনের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার সুপারিশ করা হয়েছে। এতে বিভিন্ন স্তরের পেনশনভোগীদের জন্য ভিন্ন ভিন্ন হারে পেনশন বৃদ্ধির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রস্তাব অনুযায়ী, ২০তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডে বেতন হতে পারে এক লাখ ৬০ হাজার টাকার বেশি।

পেনশন বৃদ্ধির প্রস্তাব অনুযায়ী যারা বর্তমানে মাসে ২০ হাজার টাকার কম পেনশন পান, তাদের পেনশন দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে। মাসে ২০ থেকে ৪০ হাজার টাকার পেনশনপ্রাপ্তদের জন্য বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে ৭৫ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পেনশনপ্রাপ্তদের জন্য ৫৫ শতাংশ বৃদ্ধি সুপারিশ করা হয়েছে। এছাড়া প্রবীণ পেনশনভোগীদের চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রস্তাবও রাখা হয়েছে। ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের চিকিৎসা ভাতা ১০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা বর্তমানে ৮ হাজার টাকা। অন্যদিকে ৫৫ বছরের কম বয়সী পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা ৫ হাজার টাকার সুপারিশ করা হয়েছে।

কমিশনের সংশ্লিষ্টরা জানিয়েছেন, দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর এসব সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়ার পর যাচাই-বাছাই ও অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হলে নতুন পেনশন ও বেতন কাঠামো কার্যকর হবে।

Tags: নবম জাতীয় পে স্কেলপেনশনভোগীসরকারি কর্মকর্তা-কর্মচারী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধ, আতঙ্কে প্রবাসীরা
  • বিএনপিতে রাষ্ট্রপতি ও স্পিকার পদ নিয়ে জোর আলোচনার প্রস্তুতি
  • যুক্তরাজ্য পাঠাচ্ছে যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার পূর্ব ভূমধ্যসাগরে সাইপ্রাসের নিরাপত্তা শক্তিশালী করার জন্য
  • ইরানের নতুন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা
  • আইএইএ-র মূল বক্তব্য : ইরান পারমাণবিক বোমা বানানোর প্রমাণ নেই

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম