Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আব্বাসের শপথ স্থগিত চেয়ে ইসিতে আবেদন পাটওয়ারীর

Bangla FM OnlinebyBangla FM Online
২:১৬ pm ১৫, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News
A A
0

ঢাকা–৮ আসনে ভোটে অনিয়ম, কারচুপি ও বেআইনি প্রভাব বিস্তারের অভিযোগ তুলে নির্বাচিত প্রার্থী মির্জা আব্বাস-এর শপথ গ্রহণ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (১৫ ফেব্রুয়ারি) পাটওয়ারীর পক্ষে আবেদনপত্রটি জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম। প্রধান নির্বাচন কমিশনার বরাবর শনিবার লিখিতভাবে এ আবেদন করেন পাটওয়ারী।

আবেদনে তিনি অভিযোগ করেন, ঢাকা–৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এবং তার সমর্থকরা ভোট কারচুপি, প্রভাব বিস্তার, ফলাফল বিলম্বিত করা ও বাতিল ভোট গণনায় অন্তর্ভুক্ত করার মতো নানা অনিয়মে জড়িত ছিলেন।

পাটওয়ারীর দাবি, সংশ্লিষ্ট কয়েকটি কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ও আসনের রিটার্নিং কর্মকর্তাও অনিয়মে সম্পৃক্ত হন। এসব কারচুপির মাধ্যমে প্রকৃত ফলাফল বদলে তাকে বিজয়ী ঘোষণা না করে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী দেখানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এবারের নির্বাচনে শুরু থেকেই আলোচনায় ছিল ঢাকা–৮ আসন। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ভোটে মির্জা আব্বাস ৫৭ হাজার ৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পান ৫১ হাজার ৩৯৬ ভোট।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কবি আল মাহমুদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
  • যে কারনে শপথ অনুষ্ঠানে আসছেন না নরেন্দ্র মোদি
  • সিলেটে তারাপুর মন্দিরে আগুন
  • সাপ্তাহিক নতুন কথা’র সংগ্রামের ৪৭ বছর ও সাংবাদিকতার চ্যালেঞ্জ
  • টাঙ্গাইলের বংশী নদীর উপর নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন সেতু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম