Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘মাথায় বল মেরে’ আম্পায়ারকে মাঠ ছাড়া করলেন পাকিস্তানি ফিল্ডার

Taslima TanishabyTaslima Tanisha
২:৫৩ pm ১৮, সেপ্টেম্বর ২০২৫
in Semi Lead News, খেলাধুলা
A A
0

এশিয়া কাপে এবার সবচেয়ে আলোচিত দল পাকিস্তান। প্রতিটি ম্যাচের আগে ও পরে দলটি নানা কারণে খবরের শিরোনামে আসে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচও নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে শুরু হয়।

পূর্বে ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দলের হাত না মেলানো নিয়ে বিতর্ক হয়েছিল। এই ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ভূমিকায় ক্ষুব্ধ ছিলেন পাকিস্তানি খেলোয়াড়রা। রেফারিকে সরানো না হলে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচও না খেলার হুমকি দিয়েছিল পাকিস্তান। তবে পাইক্রফট ক্ষমা চাওয়ার পর দল মাঠে নামে।

ম্যাচে পাকিস্তান ৪১ রানে আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে স্থান করে নেয়। তবে খেলায় ঘটে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। ম্যাচ চলাকালীন সময়ে অন ফিল্ড আম্পায়ার রুচিরা পল্লিয়াগুরুগের মাথায় বল লাগে, যার কারণে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। এরপর দায়িত্ব নেন চতুর্থ আম্পায়ার বাংলাদেশের গাজী সোহেল।

ঘটনাটি ঘটে আরব আমিরাতের ইনিংসের ষষ্ঠ ওভারে। পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ হারিসের থ্রো সোজা গিয়ে পল্লিয়াগুরুগের বাঁ কানের পেছনে লাগে। আঘাত পাওয়ার পর তিনি জায়গায় বসে সাহায্যের জন্য সঙ্কেত দেন। পাকিস্তান দলের খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে এগিয়ে যান এবং দলের ফিজিওও ডাকেন। প্রাথমিক চিকিৎসার পরও কনকাশনের সতর্কতায় পল্লিয়াগুরুগ ম্যাচে আর ফেরেননি।

 

Tags: এশিয়া কাপপাকিস্তান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মার্কিন ও ইসরায়েলি হামলায় অংশ না নিতে অটল ব্রিটেন
  • খালেদা জিয়াসহ ২০ জনকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ দেওয়ার সিদ্ধান্ত
  • বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার
  • পলাশতলী বিএনপিতে মিলন-আওলাদকে চাইছেন স্থানীয়রা
  • যশোরে রাত ৮ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম