Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাইকগাছার শিববাটি সড়ক বেহাল, চরম দুর্ভোগে স্থানীয়রা

Bangla FM OnlinebyBangla FM Online
৬:১০ pm ০৪, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

শাহরিয়ার কবির, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি মৌজার একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সংস্কারের অভাবে সড়কটি এখন স্থানীয়দের দৈনন্দিন চলাচলে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে রাস্তার অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে, ফলে স্বাভাবিক চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে জনজীবন ঝুঁকিপূর্ণ ও দুর্ভোগপূর্ণ হয়ে পড়ে।

পাইকগাছা জিরো পয়েন্ট থেকে কয়রা প্রধান সড়কের সঙ্গে যুক্ত প্রায় ২০০–২৫০ মিটার দীর্ঘ ও ৩.২০ মিটার প্রশস্ত এই সড়কটি এলাকার গুরুত্বপূর্ণ সংযোগ পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর বাড়ির কাছে অবস্থিত এই সড়কটি কয়রা-পাইকগাছা প্রধান সড়ক থেকে ব্যাংক কর্মকর্তা মশিউর রহমানের বাসস্থান পর্যন্ত বিস্তৃত।

স্থানীয়দের অভিযোগ, সড়কের মাঝখান দিয়ে একটি সরকারি খাল প্রবাহিত হলেও সেখানে কোনো কালভার্ট নির্মাণ করা হয়নি। ফলে বাধ্য হয়ে তারা ব্যক্তিগত জমির ওপর দিয়ে বিকল্প পথে যাতায়াত করছেন, যা ঝুঁকি ও দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।

স্থানীয় চিকিৎসক রাশেদ ইসলাম বলেন, বর্ষাকালে এই সড়ক চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়ে। দ্রুত কালভার্ট নির্মাণ ও রাস্তা উঁচু করা হলে দুর্ভোগ কমবে।

ভাড়াটিয়া সাইফুল ইসলাম জানান, অফিসে যাতায়াতে বিকল্প পথ ব্যবহার করতে হয়, এতে সময় ও খরচ দুটোই বেড়ে যায়।

একজন শিক্ষক বলেন, বর্ষায় পানি জমে যাওয়ায় মূল সড়ক ব্যবহার করা যায় না, ফলে শিক্ষার্থীসহ সবাই ঝুঁকি নিয়ে চলাচল করে।

এলাকাবাসীর দাবি, দ্রুত খালের ওপর স্থায়ী কালভার্ট নির্মাণ এবং সড়কটি সংস্কার করে উঁচু করা হোক, যাতে স্বাভাবিক চলাচল নিশ্চিত হয় এবং দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
  • ৩০টির বেশি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র, দাবি তেহরানের
  • ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশে কড়াকড়ি: বাংলাদেশ ও মালয়েশিয়ার নতুন পদক্ষেপ
  • ড. ইউনূসকে রাজপথে বিক্ষোভে নামার আহ্বান নাহিদের
  • তারেক রহমানের প্রতি বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন হাসনাত আবদুল্লাহ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম