ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বেসরকারি ফলাফলে ধানের শীষের প্রার্থী, সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, দাঁড়িপাল্লার প্রার্থী মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।
এর আগে বৃহস্পতিবার সকালেই বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান আসাদুজ্জামান। ভোট প্রদানের পর তিনি বলেন, “এবারের নির্বাচনে প্রার্থীরা নির্ভয়ে এবং নিঃসংকোচভাবে প্রচারণা করতে পেরেছেন। ভোটাররাও স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। এবারের ভোট কোনো রাতে হয়নি। মৃত ব্যক্তি কবর থেকে উঠে এসে ভোট দিতে পারেননি।”
তিনি আরও উল্লেখ করেন, এবারের নির্বাচন প্রক্রিয়া ভোটারদের জন্য শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হয়েছে।

