Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘ওসমান হাদির আর অপারেশনের প্রয়োজন নাও হতে পারে’

Tanazzina TaniabyTanazzina Tania
১:৫০ am ১৩, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, রাজনীতি
A A
0
ওসমান হাদি গুলিবিদ্ধ

ওসমান হাদি গুলিবিদ্ধ

 মাথায় গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার কিছুটা উন্নতির আভাস পাওয়া গেছে। একটি অপারেশন সম্পন্ন হওয়ার পর তাঁর গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) যুগ্ম সদস্য সচিব ও ঢাকা-৯ আসনের প্রার্থী ডা. তাসনিম জারা।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে ডা. তাসনিম জারা বলেন, “ওসমান হাদির একটি অপারেশন সফলভাবে হয়েছে। আশা করি আর কোনো অপারেশনের প্রয়োজন হবে না। হাসপাতালের মেডিকেল বোর্ড বিস্তারিত তথ্য জানাবেন। তবে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং অবস্থা এখনও সংকটাপন্ন।”

ডা. জারা এসময় সবাইকে হাসপাতালে ভিড় না করার জন্য বিনীত অনুরোধ জানান।

প্রশাসনের ব্যর্থতার অভিযোগ 

চিকিৎসা সংক্রান্ত তথ্যের পাশাপাশি ডা. তাসনিম জারা এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তোলেন। তিনি বলেন, “জুলাই বিপ্লবে যারা সম্মুখ সারিতে ছিলেন, তাদের প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। আজকের এই হামলার দায়ভার প্রশাসনকেই নিতে হবে। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি, যা স্পষ্টতই প্রশাসনের ব্যর্থতা। তাদেরকেই এর জবাবদিহিতা করতে হবে।”

শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা রিকশাযাত্রী ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য পরিবারের সিদ্ধান্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা 

এদিকে, দুর্বৃত্তদের গুলিতে ওসমান হাদির গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা এক বিবৃতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি এই ধরনের সহিংস আক্রমণকে নির্বাচনী পরিবেশের জন্য ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও গভীর দুঃখজনক ঘটনা’ বলে মন্তব্য করেছেন। অধ্যাপক ইউনূস আহত হাদির দ্রুত আরোগ্য কামনা করে তার চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনাও দিয়েছেন।

Tags: এনসিপিএভারকেয়ার হাসপাতালওসমান হাদিজাতীয় নাগরিক পার্টিডা. তাসনিম জারা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদে মেহেদির রং গাঢ় করার সহজ কৌশল
  • রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত
  • ঈদের দিন ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ঈদে রেমিট্যান্সের জোয়ার: রিজার্ভে ইতিবাচক প্রভাব
  • ঈদুল ফিতরে সাম্য ও সম্প্রীতির সুখী বাংলাদেশ গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম