Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ওসমান হাদী ভারতীয় আগ্রাসনবিরোধী শক্তির সেনাপতি: ব্যারিস্টার ফারুক

Nuri JahanbyNuri Jahan
১০:৫৯ am ১৩, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, সারাদেশ
A A
0

শাহাদাৎ বাবু, 

ওসমান হাদী ভারতীয় আগ্রাসনবিরোধী শক্তির একজন সেনাপতি। তিনি দৃঢ় ও সচেতন নেতৃত্বদানকারী ব্যক্তি। তার সুস্থতা এখন আমাদের প্রথম কাম্য, একইসাথে জনগণের আস্থা অর্জনই এনসিপির প্রথম লক্ষ্য। উন্নয়ন, সুশাসন ও দুর্নীতি দমনে আমি অঙ্গীকারবদ্ধ।” বলে মন্তব্য করেছেন, নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী আংশিক) আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার মো. ওমর ফারুক।

তার নিজ আসনে আগমন উপলক্ষে শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় নোয়াখালী প্রেসক্লাবে এনসিপি নোয়াখালী জেলা শাখা আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে ব্যারিস্টার ফারুক এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার ফারুক বলেন, নোয়াখালী-১ আসনকে একটি আধুনিক, পরিকল্পিত ও নিরাপদ এলাকায় রূপ দিতে শিক্ষা খাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্য নিয়ে তিনি এগোচ্ছেন। জনগণের সমস্যা ও চাহিদাকে অগ্রাধিকার দিয়ে বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা গ্রহণই হবে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার মূল ভিত্তি।

‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরান, জেলা এনসিপির আহ্বায়ক প্রার্থী কাজী মাইন উদ্দিন তানভীর, জেলা সংগঠক মো. হানিফ, ইয়াসিন আরাফাত, ইসমাইল হোসেন স্বজীবসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ব্যারিস্টার ওমর ফারুকের সততা, দক্ষতা এবং তরুণবান্ধব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তাকে এ অঞ্চলে নতুন রাজনৈতিক সম্ভাবনার প্রতীক হিসেবে তুলে ধরেছে। তারা বিশ্বাস করেন, শাপলা প্রতীক নিয়ে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ব্যাপক সমর্থন পাবেন।

অনুষ্ঠানের শেষে নেতাকর্মীদের কাছে ওসমান হাদীর জন্য দোয়া চান ব্যারিস্টার ওমর ফারুক।

Tags: ওসমান হাদী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম