Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪২ pm ৩০, মার্চ ২০২৬
in Top Lead News, জাতীয়, শিক্ষা
A A
0

দেশে সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনুমোদন ছাড়া পরিচালিত সব দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস, স্টাডি সেন্টার ও টিউটোরিয়াল সেন্টারের শিক্ষা কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।

সোমবার (৩০ মার্চ) ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বিভাগ থেকে জারি করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানকে বৈধতা পাওয়ার লক্ষ্যে আগামী ২৫ এপ্রিলের মধ্যে কমিশনে আবেদন করার নির্দেশও দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়, সরকার ও ইউজিসির অনুমতি ছাড়া দেশে বেশ কয়েকটি দেশি-বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস ও স্টাডি সেন্টার পরিচালিত হচ্ছে, যা কমিশনের নজরে এসেছে। ইতোমধ্যে অননুমোদিত এসব প্রতিষ্ঠানের একটি তালিকাও সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয়।

ইউজিসি জানায়, “বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা, ২০১৪” অনুযায়ী এসব শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য অনুমোদন বাধ্যতামূলক। বিধিমালার নির্ধারিত শর্ত অনুযায়ী অননুমোদিত প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে বৈধতা নিতে হবে।

কমিশনের পরিচালক মোছা. জেসমিন পারভীন স্বাক্ষরিত আদেশে আরও বলা হয়, আবেদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

Tags: ইউজিসিবন্ধের নির্দেশবিশ্ববিদ্যালয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাপ্তাইয়ে সরকারি প্রকল্পে অনিয়মের প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ
  • এসিল্যান্ডের গাড়িতে ফিলিং স্টেশন থেকে বোতলে তেল নেওয়ার ভিডিও ভাইরাল
  • কাপ্তাইয়ে প্রয়াত মংলু মারমা ও ম্রাজুপ্রু মারমা স্মরণে দুই দিনব্যাপী মহতী পুণ্যদান অনুষ্ঠান সম্পন্ন
  • জামালগঞ্জে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বাঁধে পড়েনি জিও ব্যাগ
  • সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম