Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০১ pm ০১, এপ্রিল ২০২৬
in জাতীয়
A A
0

গণভোটের রায়ের যথাযথ প্রতিফলন হয়নি—এ অভিযোগ তুলে জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

প্রশ্নোত্তর পর্ব শেষে ৭১ বিধির আওতায় বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, দেশের জনগণের রায়ের মূল্যায়ন করা হয়নি এবং তারা কোনো প্রতিকারও পায়নি।

তিনি আরও দাবি করেন, আগের অধিবেশনে আইনমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদ গঠনে সমান প্রতিনিধিত্বের বিষয়টি সঠিকভাবে প্রতিফলিত হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় স্পিকারের কাছে সংস্কার পরিষদের সভা আহ্বানের বিষয়ে সিদ্ধান্ত জানতে চাইলে স্পিকার জানান, যেসব বিষয় আইন প্রণয়নের মাধ্যমে সমাধানযোগ্য, সেগুলো মুলতবি প্রস্তাবের আওতায় আনা যায় না। তবে বিরোধী দলকে সুযোগ দিতে প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে।

পরে গণভোটের ফল উপেক্ষা এবং নতুন নোটিশ আনার মাধ্যমে বিষয়টি আড়াল করার অভিযোগ তুলে ওয়াকআউটের ঘোষণা দেন বিরোধীদলীয় নেতা।

অন্যদিকে সালাহউদ্দিন আহমদ বলেন, মুলতবি প্রস্তাবের বিষয়ে একজন বেসরকারি সদস্য নোটিশ দিতে পারেন এবং এ ক্ষেত্রে বিরোধীদলীয় নেতার বক্তব্য সঠিক নয়।

উল্লেখ্য, এর আগেও রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছিল বিরোধী দল।

Tags: ওয়াকআউটদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
  • ক্লু-লেস কৃষক হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের
  • নেত্রকোনায় বৃদ্ধকে ‘মৃত’ দেখিয়ে ‘বয়স্ক ভাতা’ বন্ধ, দপ্তরে ধরনা দিয়েও সমাধান হচ্ছে না
  • রাঙ্গামাটির কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে জখম
  • নোয়াখালীতে পানির ট্যাংকে ডিজেল মজুত, ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম