শেখ মাসুম বিল্লাহ, রামপাল উপজেলা প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে শেখ তছির উদ্দিন (৮০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (০২ মার্চ) সকাল ১২ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শেখ তছির উদ্দিন রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের কুমলাই গ্রামের মৃত সবুর শেখের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,গত বুধবার ১৮`ফেব্রুয়ারি সকালে রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই গ্রামে শেখ তছির উদ্দিন তার পৈত্রিক জমি শিমানা দিতে গেলে শেখ কালাম (৪৫), আঃ রহমান শেখ (৪০), জয়নাল শেখ (৩০), রবিউল ইসলাম (৩৫), মোঃ আলামিন ফকির (৪৫),শেখ সালাম (৪২), শেখ বোরহান (৪০), শেখ রাকিব (২৫)`সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন তাদের উপর অতর্কিত ভাবে হামলা চালায়।
এতে শেখ তছির উদ্দিন (৮০), নাহার বেগম (৭০), শেখ শামীম (৪০),হমমা জাহা তীর, মাসুদ,কেয়া বেগম (৪০) ও হাসিনা বেগম (৩৫), জাবের (১২) ও জিসান (৩) গুরুতর আহত হন।
হামলার পর আশঙ্কাজনক অবস্থায় শেখ তছির উদ্দিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, `জমিসংক্রান্ত বিরোধের মারামারির ঘটনায়।এতে শেখ তছির উদ্দিন গুরুত্বর আহত হন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও আটক করতে পুলিশের ইতোমধ্যে অভিযান শুরু করেছে।

