Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তালতলীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৫ pm ২৩, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, দুর্ঘটনা
A A
0

মিজানুর রহমান, তালতলী প্রতিনিধি:

বরগুনার তালতলীতে ফুল গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হালিম গাজী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত হালিম গাজী ওই এলাকার মৃত শফেজ গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রা গ্রামে দুপুরে বাড়ির আঙিনায় থাকা ফুল গাছে মোটর চালিয়ে পানি দিচ্ছিলেন হালিম গাজী। এ সময় পাইপে পানি না যাওয়ায় মোটরের সংযোগ পরীক্ষা করতে যান। একপর্যায়ে মিটারের সঙ্গে থাকা আর্থিংয়ের তারে হাত লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং পাশে থাকা পুকুরে পড়ে যান। তার চিৎকারে স্ত্রী ও ছেলে ছুটে এসে ডাকাডাকি শুরু করলে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী
  • শিগগিরই ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ দেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ইসলামের নামে ব্যবসা করতে চাইলে কোনো স্থান নেই: ধর্মমন্ত্রী
  • দিনাজপুরে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
  • ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম