Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে রতন হত্যা মামলায় একজন গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩২ am ১৮, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের কমলগঞ্জে আলোচিত বাদ্যকার রতন শুভকার হত্যা মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। গ্রেফতার অভিযানটি পরিচালনা করা হয় ঘটনার মাত্র ৭২ ঘণ্টার মধ্যে।

র‍্যাব জানায়,এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই তারা হত্যা,সন্ত্রাস, মাদক,চাঁদাবাজি,জঙ্গিবাদ দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। একইসঙ্গে সহিংসতা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নিহত রতন শুভকার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার চাম্পারায় চা বাগান এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন বাদ্যকার এবং বাদ্যযন্ত্র ব্যবসায়ী ছিলেন। গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তার স্ত্রী বাবার বাড়িতে যান।

১০ ফেব্রুয়ারি তিনি স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজাতে যান এবং বিকাল আনুমানিক ৪টার দিকে বাড়ি ফেরেন। পরদিন (১১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে তার স্ত্রী মোবাইল ফোনে জানতে পারেন, রতন শুভকারকে ধারালো অস্ত্র দিয়ে মাথা,গলা ও ঘাড়ে আঘাত করে হত্যা করা হয়েছে এবং তার মরদেহ একটি চা গাছে বেঁধে রাখা হয়েছে।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি মরদেহ শনাক্ত করেন। পরে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে তিনি কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশব্যাপী গণমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

মামলার পরপরই আসামিদের গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর ইউনিট র‍্যাব‑৯। গোয়েন্দা নজরদারি জোরদারের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে অভিযান চালানো হয়।

অভিযানে মৌলভীবাজার জেলার রাজনগর থানা এলাকার উত্তরভাগ ইউনিয়নের চান্দ্রবাগ থেকে মামলার এজাহারভুক্ত আসামি মিঠুন তাতী (৩১)-কে গ্রেফতার করা হয়। তিনি কমলগঞ্জ উপজেলার চাম্পারায় চা বাগান এলাকার বাসিন্দা।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য জড়িতদের গ্রেফতারে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন কে.এম. শহিদুল ইসলাম সোহাগ,মিডিয়া অফিসার,র‍্যাব-৯, সিলেট।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হাইওয়ে থানার নতুন রেকার উদ্বোধন
  • প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ বন্ধ
  • স্মৃতিসৌধে শ্রদ্ধা দিয়ে দায়িত্ব শুরু, সচিবালয়ে প্রথম কর্মদিবস তারেক রহমানের
  • উত্তরায় এনসিপি নেতাকে অপহরণ ও নির্যাতন
  • মান্দায় ট্রাক্টর চোর চক্রে পুলিশি অভিযান, উদ্ধার ৪ পাওয়ার টিলার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম