Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪৭ am ০৯, মার্চ ২০২৬
in Top Lead News, আন্তর্জাতিক
A A
0

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সংঘাতের প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়তে শুরু করেছে। সোমবার (৯ মার্চ) এশিয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক তেলের দাম প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে।

মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো উৎপাদন কমিয়ে দিয়েছে এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বন্ধ হওয়ার কারণে তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের ফিউচার প্রাইস ব্যারেল প্রতি ১৮.৩৫ ডলার বা ১৯.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১১.০৪ ডলারে পৌঁছায়। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১৬.৫০ ডলার বা ১৮.২ শতাংশ বেড়ে ১০৭.৪০ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকরা জানাচ্ছেন, হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল বিশ্ব অর্থনীতি এবং উৎপাদন ও পরিবহন ব্যাহত হওয়ায় তেলের দাম স্বল্পমেয়াদে ব্যারেল প্রতি প্রায় ১২০ ডলার পর্যন্ত উঠতে পারে। ইতিমধ্যেই ইরাক ও কুয়েত উৎপাদন কমিয়েছে, আর কাতার তাদের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ হ্রাস করেছে।

ইরাকের বসরা অয়েল কোম্পানির এক কর্মকর্তা জানান, হরমুজ প্রণালি বন্ধ হওয়ায় তেলের স্টোরেজ প্রায় ফাঁকা, তাই উৎপাদন ৭০ শতাংশ কমিয়ে ১.৩ মিলিয়ন ব্যারেল করা হয়েছে। যুদ্ধে জাহাজ চলাচলও বন্ধ হওয়ায় বিশ্লেষকরা সতর্ক করেছেন, সংঘাত চলতে থাকলে তেলের দাম আরও দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Tags: ডলারতেলবিশ্ববাজার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মুসলিম বিশ্বকে বিশেষ বার্তা মুফতি তাকি উসমানির
  • ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত বিচাররের দাবি জানিয়েছে বোন
  • দুই দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
  • বেসিক ব্যাংকের বাচ্চুসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • ১২ বছরের সাফল্যে আপ্লুত রানী মুখার্জি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম