সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল এই প্রতিপাদ্যে ডক্টরস প্রিমিয়ার লিগ-২০২৬ এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সকালপ সাতক্ষীরায় কর্মরত ডাক্তারদের আয়োজনে সরকারি কলেজ মাঠে ডক্টরস প্রিমিয়ার লিগ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য ডা. আবুল কালাম বাবলা।
প্রধান অতিথি ডা. বাবলা তার বক্তব্যে বলেন, সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগ উদ্বোধন একটি নতুন মাত্রা এনেছে। আমরা মানুষের সেবার সাথে আছি।একটু বিনোদনের জন্য ব্যতিক্রম কিছু করা চেষ্টা। খেলা আমাদের একটি ঐতিহ্য। সাতক্ষীরার খেলোয়াড়রা ক্রীড়াঙ্গনের বিশাল ভূমিকা রাখছে সারা পৃথিবীতে। অংশগ্রহণকারী সকল খেলোয়ারদেরকে আমরা উৎসাহিত করবো। হার জিত আমরা অবশ্যই মেনে নেব।
ডা. শরিফুল ইসলামের সভাপতিত্বে ও সরদার নাঈম ইসলামের সঞ্চালনায়
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস প্রিমিয়ার লিগ-২০২৬ টুর্নামেন্ট কমিটির সেক্রেটারী ডা. রাজিব কওছার, টুর্নামেন্ট কমিটির মুখ্য সংগঠক ও কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা. সুমন কুমার দাস, ফারজানা ক্লিনিকের পরিচালক সি এম নাজমুল ইসলাম, ইবনে সিনা ফার্মাসিটিক্যাল এর আরএসএম হাসানুল হক ও শেখ আব্দুল্লাহ, ডা. মীর মাহফুজ, ডা. সৌরভ, ডা. মনিরুজ্জামান, ডা. আব্দুল্লাহ আল বাকী, ডা. সাকিব, ডা. মেহেরুপ প্রমুখ।
১৬ দলীয় টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় ফারজানা ক্লিনিক একাদশ বনাম একতা হাসপাতাল। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় টসে জিতে ফারজানা ক্লিনিক একাদশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং একতা হাসপাতালকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানায়। উদ্বোধনী খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ফজলুল করিম ও শাহিনুর রহমান লিটু।

