Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ওবায়দুল কাদেরসহ ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Tanazzina TaniabyTanazzina Tania
১:৩৪ pm ০৬, জানুয়ারী ২০২৬
in Top Lead News, রাজনীতি
A A
0

সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সেতু ও বিদ্যুৎ বিভাগের সাবেক সিনিয়র সচিবসহ সরকারের ১৫ জন উচ্চপদস্থ ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ জানুয়ারি, ২০২৬) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

যাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে:
ওবায়দুল কাদের ছাড়াও নিষেধাজ্ঞার তালিকায় থাকা ১৪ জন সাবেক সচিব ও শীর্ষ কর্মকর্তা হলেন: ১. খন্দকার আনোয়ারুল ইসলাম (সাবেক সিনিয়র সচিব, সেতু বিভাগ) ২. মো. নজরুল ইসলাম (সাবেক সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ) ৩. মোস্তাফা কামাল উদ্দীন (সাবেক সচিব, জননিরাপত্তা বিভাগ) ৪. আহমদ কায়কাউস (সাবেক সচিব, বিদ্যুৎ বিভাগ) ৫. মো. আবদুল জলিল (সাবেক সচিব, ভূমি মন্ত্রণালয়) ৬. জাফর আহমেদ খান (সাবেক সচিব, পানিসম্পদ মন্ত্রণালয়) ৭. মোহাম্মদ মুসলিম চৌধুরী (সাবেক অর্থ সচিব ও সিএএজি) ৮. মোহাম্মদ শহিদুল হক (সাবেক সিনিয়র সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ) ৯. জুয়েনা আজিজ (সাবেক সচিব ও এসডিজি মুখ্য সমন্বয়ক) ১০. মো. মোফাজ্জেল হোসেন (সাবেক সচিব, রেলপথ মন্ত্রণালয়) ১১. কাজী শফিকুল আযম (সাবেক সিনিয়র সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) ১২. আখতার হোসেন ভূঁইয়া (সাবেক সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়) ১৩. আবু হেনা মো. রহমাতুল মুনিম (সাবেক সচিব ও এনবিআর চেয়ারম্যান)।

দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম আদালতে এই আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে সেতু কর্তৃপক্ষের আইন লঙ্ঘন করে সরকারি জমিতে ব্যক্তিস্বার্থে ফ্ল্যাট নির্মাণ প্রকল্প অনুমোদন করেছেন। এই নীতিবহির্ভূত কর্মকাণ্ডের ফলে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে, যা নিয়ে বর্তমানে তদন্ত চলছে।

তদন্তকালে দুদক জানতে পেরেছে যে, অভিযুক্তরা সপরিবার দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। তদন্ত কার্যক্রম নির্বিঘ্ন করতে এবং মামলার সুষ্ঠু সমাপ্তির লক্ষ্যে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন বলে মনে করে আদালত এই আদেশ দেন।

Tags: অপরাধআওয়ামী লীগআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালওবায়দুল কাদের
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • সদরঘাটে লঞ্চ সংঘর্ষে ২ জন নিহত, ৩ জন নিখোঁজ
  • ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকেও হত্যার দাবি ইসরাইলের
  • কুলাউড়ায় ঈদ সহায়তা কার্যক্রমের উদ্বোধন
  • সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম