Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুবাইয়ে প্রবাসীদের সরকারি চাকরির দারুণ সুযোগ এখন হাতের মুঠোয়

news room1bynews room1
২:৩১ pm ১৭, জুন ২০২৫
in প্রবাস
A A
0

আন্তর্জাতিক ডেস্ক:

দুবাইয়ে সরকারি চাকরিতে আগ্রহী প্রবাসীদের জন্য এসেছে সুসংবাদ। স্বাস্থ্য, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো ও সামাজিকসেবা খাতে দক্ষ বিদেশিদের নিয়োগ দিচ্ছে দেশটির বিভিন্ন সরকারি বিভাগ। ‘Dubai Careers’ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রবাসীদের আবেদনের বিস্তারিত নিয়ম তুলে ধরেছে।

যেভাবে আবেদন করবেন

প্রবাসী ও স্থানীয় নাগরিকরা সরকারি নিয়োগ পোর্টাল www.dubaicareers.ae-এর মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন। এই সাইটে দুবাইয়ের ৪৫টিরও বেশি সরকারি প্রতিষ্ঠানের চাকরির তালিকা পাওয়া যায়।

‘Dubai Careers’ কী?

Digital Dubai Authority পরিচালিত এই পোর্টাল থেকে আপনি নিম্নলিখিত সুবিধাগুলো পাবেন—

চাকরির জন্য আবেদন

আবেদন স্ট্যাটাস ট্র্যাকিং

নতুন চাকরির আপডেট ইমেইলে পাওয়া

ভিডিও কলের মাধ্যমে সাক্ষাৎকারে অংশগ্রহণ

১০টি ধাপে আবেদনের প্রক্রিয়া

১. একাউন্ট তৈরি: ‘My Profile’ → ‘New User’ → ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন

২. সিভি আপলোড: .pdf বা .doc ফরম্যাটে

৩. প্রয়োজনীয় ডকুমেন্টস: পাসপোর্ট, ইমিরেটস আইডি (যদি থাকে), শিক্ষাগত ও পেশাগত সনদ

৪. ব্যক্তিগত তথ্য পূরণ: নাম, জন্মতারিখ, জাতীয়তা, যোগাযোগ ইত্যাদি

৫. ভাষা ও বেতন: আরবি ও ইংরেজি দক্ষতা, বর্তমান বেতন ও নোটিশ পিরিয়ড

৬. শিক্ষাগত যোগ্যতা: প্রতিষ্ঠান, বিভাগ, ডিগ্রি, তারিখ

৭. চাকরির অভিজ্ঞতা: কাজের সময়কাল, পদবি, দায়িত্ব

৮. রেফারেন্স: নাম, সম্পর্ক, সময়কাল, ফোন/ইমেইল

৯. চাকরির পছন্দ: খাত ও প্রতিষ্ঠান বেছে নেওয়া, ইমেইল নোটিফিকেশন চালু

১০. ফর্ম জমা: সব তথ্য যাচাই করে ‘Submit’

এরপর একাউন্টে লগইন করে ‘Job Search’ অপশনে গিয়ে চাকরি খুঁজে নিতে পারবেন। উপযুক্ত চাকরি বাছাই করে ‘Apply Now’ বা ‘Save’ করতে পারবেন। আবেদন স্ট্যাটাস জানতে পারবেন ‘My Job Page’ থেকে।

আবেদন করার পর কী হয়?

প্রাসঙ্গিক বিভাগ আবেদন পর্যালোচনা করে উপযুক্ত হলে ইন্টারভিউয়ের জন্য যোগাযোগ করবে। এমনকি কোনো নির্দিষ্ট পদের জন্য আবেদন না করলেও, প্রোফাইলটি ভবিষ্যতের উপযুক্ত পদের জন্য বিবেচনায় রাখা হতে পারে।

Tags: চাকরি আবেদনদুবাইপ্রবাসীসরকারি চাকরি আইন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি
  • নড়াইলে বেড়েছে বোরো ধানের আবাদ
  • কেন্দ্রীয় চুক্তি থেকে এ প্লাস ক্যাটাগরি বাদ দিচ্ছে বিসিবি
  • দিনাজপুর নবাবগঞ্জে ধানের শীষের নির্বাচনী অফিসে জামায়াত কর্মীদের হামলা, অফিস ভাংচুর
  • নরসিংদী-১ আসনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম