আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই স্থানীয় সরকারের অধীনে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এ নিয়ে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিতে শুরু করেছেন।
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থীরা ইতোমধ্যে তৎপরতা শুরু করেছেন। এলাকায়, সামাজিক যোগাযোগমাধ্যমে এবং পাড়া-মহল্লায় তারা নিজেদের প্রার্থীতার কথা জানাচ্ছেন। তাদেরই একজন নুরুল আলম। তিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে এলাকায় নিজের প্রার্থীতার কথা জানান দিয়েছেন।
নুরুল আলম দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। দলের দুর্দিনেও তিনি সক্রিয় ছিলেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। পেশায় তিনি একজন ডেন্টাল চিকিৎসক হলেও সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া তিনি বৃহত্তর রুহুল্লার ডেইল সমাজ কমিটির দুইবারের সহসভাপতি, স্থানীয় মসজিদ পরিচালনা কমিটির হিসাবরক্ষক এবং বৃহত্তর রুহুল্লার ডেইল আইনশৃঙ্খলা কমিটির নির্বাচিত সভাপতি। পাশাপাশি তিনি ইসলামী যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও তিনবারের সাবেক সভাপতি।
বৃহস্পতিবার রাতে তিনি বাংলা এফএমকে জানান, দীর্ঘদিন ধরে এলাকায় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তার দীর্ঘদিনের স্বপ্ন জনপ্রতিনিধি হওয়া। এবার তিনি এলাকার মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
তিনি এ লক্ষ্যে দলের সহযোগিতা এবং এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।

