Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে টানা তৃতীয় দিনের বিক্ষোভ

Bangla FMbyBangla FM
৬:৪৭ am ২৬, মে ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0
সচিবালয়ে টানা তৃতীয় দিনের বিক্ষোভ

সচিবালয়ে টানা তৃতীয় দিনের বিক্ষোভ

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর সচিবালয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। সোমবার সকাল ১১টার দিকে সচিবালয়ের বাদামতলায় তাঁরা একত্রিত হন। বিভিন্ন মন্ত্রণালয় থেকে মিছিল নিয়ে কর্মচারীরা সেখানে যোগ দেন।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হচ্ছে। কর্মচারীরা দাবি করছেন, নতুন অধ্যাদেশটি একটি ‘নিবর্তনমূলক ও কালাকানুন’, যা সংবিধান পরিপন্থী। তাঁরা এর অবিলম্বে প্রত্যাহার দাবি করেছেন, অন্যথায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত এই অধ্যাদেশে সরকারি কর্মচারীদের অনুপস্থিতি, শৃঙ্খলা ভঙ্গ, উসকানি বা কর্তব্যে অবহেলার মতো চারটি বিষয়কে অসদাচরণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দোষী প্রমাণিত হলে কর্মচারীদের নিম্নপদে নামিয়ে দেওয়া, বরখাস্ত বা অপসারণের বিধান রাখা হয়েছে।

অভিযোগের ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ এবং পরে ৭ কর্মদিবসের মধ্যে শাস্তির সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। তবে রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না, শুধু পুনর্বিবেচনার আবেদন করা যাবে।

বর্তমানে দেশে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন, যাঁরা সবাই এই আইনের আওতায় পড়বেন।

Tags: ২০২৫কর্মকর্তাবাংলাদেশ সচিবালয়বিক্ষোভসরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে অন্তত নিহত ১,৪৪৪ জন
  • রাশিয়ার তেল ছাড়া বিশ্ববাজার স্থিতিশীল নয় : কিরিল দিমিত্রিভ
  • বান্দরবানে লাকড়িবোঝাই ট্রাক খাদে, চালকসহ নিহত ২
  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • এভারকেয়ারে মির্জা আব্বাসের অস্ত্রোপচার চলছে, আপাতত নেওয়া হচ্ছে না সিঙ্গাপুরে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম