Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বহুমুখী ওয়ারহেড ক্ষেপণাস্ত্র উন্নয়নে কার্বন ফাইবার ব্যবহার করছে উ. কোরিয়া

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৯ pm ০৬, এপ্রিল ২০২৬
in বিশ্ব
A A
0

উত্তর কোরিয়া কার্বন-ফাইবার প্রযুক্তি ব্যবহার করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উন্নয়নের কাজ করছে—এমন দাবি করেছে দক্ষিণ কোরিয়া।

সোমবার (৬ এপ্রিল) দেশটির আইনপ্রণেতারা জানান, সম্প্রতি উত্তর কোরিয়ার জ্বালানিচালিত রকেট ইঞ্জিন পরীক্ষা মূলত নতুন প্রজন্মের আইসিবিএম তৈরির অংশ হিসেবে দেখা হচ্ছে।

তাদের ভাষ্য অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্রে কার্বন-ফাইবার ব্যবহার করা হচ্ছে, যা হালকা হলেও অত্যন্ত শক্তিশালী। এর ফলে ক্ষেপণাস্ত্রটি দীর্ঘ দূরত্বে আঘাত হানার পাশাপাশি একাধিক ওয়ারহেড বহনে সক্ষম হতে পারে।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এনআইএস-এর একটি গোপন ব্রিফিংয়ের পর সংসদ সদস্য পার্ক সান-উন সাংবাদিকদের জানান, পরীক্ষার সময় দেখা কাঠামো কার্বন-ফাইবার প্রযুক্তির ইঙ্গিত দিচ্ছে, যা উন্নত সামরিক সক্ষমতার দিকেই অগ্রসর হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, গত মার্চে পরীক্ষিত ইঞ্জিনটি আগের ২০২৪ সালের মডেলের তুলনায় বেশি শক্তিশালী। পূর্ববর্তী সংস্করণটিই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম বলে ধারণা করা হয়, ফলে নতুন সংস্করণটি আরও বিধ্বংসী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গত ২৮ মার্চের পরীক্ষায় উপস্থিত ছিলেন এবং একে দেশের কৌশলগত সামরিক সক্ষমতার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।

এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশটি ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিচ্ছে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

Tags: কোরিয়াক্ষেপণাস্ত্রবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে আর্টেমিস-২ মিশনের নভোচারীরা
  • ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতির জামিন
  • এমপির বিরুদ্ধে মিথ্যা সংবাদ, বিএনপি নেতাকে বহিষ্কারের দাবি
  • জ্বালানি স্থাপনায় হামলা ‘অবৈধ এবং অগ্রহণযোগ্য’ হবে: ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট
  • মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম