Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কণার ‘মেহেন্দি’ গানের তালে নাচলেন নোরা ফাতেহি

Tanazzina TaniabyTanazzina Tania
১:২০ pm ১৭, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, বিনোদন
A A
0

বাংলাদেশি জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণার নতুন গান ‘মেহেন্দি’ এখন বিশ্ব দরবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দেশের সীমানা ছাড়িয়ে এই গানের উন্মাদনা পৌঁছে গেছে বলিউডে। সম্প্রতি এই গানের তালে বলিউড সেনসেশন নোরা ফাতেহির একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।

সুরকার ও সংগীতশিল্পী সানজয়ের করা এই গানটিতে কণার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নিশ।

সংগীতশিল্পী সানজয় নিজেই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যায়: ‘মেহেন্দি’ গানের ছন্দে অত্যন্ত ফুরফুরে মেজাজে নাচছেন নোরা ফাতেহি। নোরার সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা যায় খোদ সানজয়কেও।

ভিডিওটির ক্যাপশনে সানজয় লিখেছেন— ‘ওর হাতে মেহেন্দি।’

ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটদুনিয়ায় শোরগোল পড়ে গেছে। নোরার পারফরম্যান্স দেখে মুগ্ধ ভক্তরা নানা ইতিবাচক মন্তব্য করছেন: একজন নেটিজেন লিখেছেন, “বাংলা গানে নোরা! অবিশ্বাস্য সুন্দর একটি মুহূর্ত।”

অন্য একজন মন্তব্য করেছেন, “আমাদের বাংলা গান এভাবে বিশ্ব দরবারে পৌঁছে যাচ্ছে দেখে খুব ভালো লাগছে।”

খোদ নোরা ফাতেহিও ভিডিওর কমেন্ট বক্সে ইমোজির মাধ্যমে ভালোবাসা প্রকাশ করেছেন।

কিছুদিন আগে মুক্তি পাওয়া কণার এই গানটি ইতিমধ্যে টিকটক এবং ইন্সটাগ্রাম রিলসে ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে। এবার নোরার এই নাচ গানটির জনপ্রিয়তাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tags: কণার ‘মেহেন্দি’ গাননোরা ফাতেহিবিনোদন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কালাইয়ে মাদক বিক্রির প্রতিবাদ করায় পথচারীকে কুপিয়ে জখম
  • সব ক’টা জানালা খুলে দাও: স্বাধীনতার ৫৫ বছরে স্মৃতি, বোধ ও দায়
  • জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোল উদ্ধার, আটক ৭
  • জামালপুরে ৪০ কেজি গাজাঁ উদ্ধার
  • স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম