সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ:
ফুয়েল কার্ড না থাকলে তেল নয়। একারণে সিরাজগঞ্জের কামারখন্দে নূর মোহাম্মদ নামের এক ইলেকট্রনিক্স ব্যবাসয়ী গেঞ্জিতে ফুয়ে কার্ড প্রিন করেছেন। বিষয়টি উপজেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু এক অভিনব উদ্যোগ। এমন উদ্যোগে এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার জামতৈল বাজার এলাকায় মোটরসাইকেলে চলাচল করতে দেখা যায় ওই ব্যবসায়ীকে। নুর মোহাম্মদ স্থানীয় ‘সোনালী টেলিকম অ্যান্ড ইলেকট্রনিকস’-এর মালিক।
কেন এই ব্যতিক্রমী উদ্যোগের বিষয়ে জানা যায়, গত (৫ এপ্রিল) সিরাজগঞ্জ শহরের কাজীপুর মোড়ে পার্ক লিলিং স্টেশনে পেট্রোল পাম্পে তেল নিতে গেলে নুর মোহাম্মদকে ফিরিয়ে দেওয়া হয়। কারণ তার কাছে ফুয়েল কার্ড ছিল না। পরদিন তিনি ফুয়েল কার্ড সংগ্রহ করলেও নতুন সমস্যায় পড়েন। কার্ডটি আকারে বড় হওয়ায় সঙ্গে বহন করতে অসুবিধা হচ্ছিল। পাম্পে গেলে বারবার কার্ড দেখাতে বলা হচ্ছিল, এমনকি মোবাইলে ছবি দেখিয়েও কাজ হচ্ছিল না। এরপরই মাথায় আসে অভিনব বুদ্ধি। কার্ডটাই গেঞ্জিতে প্রিন্ট করে নেওয়া!। পরে গেঞ্জিতেই পুরো ফুয়েল কার্ড! গেঞ্জির সামনে: নাম, ছবি ও পরিচয়। গেঞ্জির পেছনে: তেল নেওয়ার তারিখ ও নির্দেশনা দিয়ে প্রিন্ট করে নেয় তিনি।
মোটর সাইকেল চালক নূর মোহাম্মদ বলেন, কার্ড ছাড়া তেল দেয় না। যখন প্রয়োজনীয় তেলের জন্য যেতাম, তখন পাম্পে গেলে বলতো, তেল নেই। যখন ফুয়েল কার্ড আসল, তখন আমি কার্ড সংগ্রহ করলাম। কার্ড সংগ্রহ করার পর বড় কার্ড ক্যারি করতে পারি নাই ভুলবশত। তেলের জন্য গেলে বলে কার্ড দেন। কার্ড ছাড়া তেল নেই, ছবি দেখানো সত্ত্বেও বলে এভাবে হবে না, কার্ড লাগবে। তখন আমি চিন্তা করলাম ফুয়েল কার্ডটা অনেক বড়। তাই গেঞ্জিতে প্রিন্ট করে নিয়েছি। এখন আর ভুলে যাওয়ার ভয় নেই। এই নিয়ম যতদিন থাকবে, ততদিন আমি এই গেঞ্জিই ব্যবহার করে পাম্পে তেল নিতে যাবো বলে তিনি বলেন।
রফিকুল ইসলাম নামের এক চালক বলেন, আইডিয়াটা হাস্যকর মনে হলেও কাজে দিচ্ছে। আমাদেরও অনেক সময় ঝামেলা হয় কার্ড নিয়ে।
আরেক চালক শামীম হোসেন বলেন, এই সিস্টেমটাই জটিল। কার্ড ছাড়া তেল না দিলে মানুষের ভোগান্তি বাড়বে। উনারটা প্রতিবাদের একটা উপায়। এটা দেখিয়ে দিচ্ছে, নিয়ম প্রয়োগের ক্ষেত্রে আরও সহজ পদ্ধতি দরকার।
স্থানীয়রা বলেন, অনেকে বিষয়টিকে মজার হিসেবে দেখলেও কেউ কেউ বলছেন, এটি প্রশাসনিক জটিলতার বাস্তব চিত্র। এটা হাসির হলেও আসলে কষ্টের গল্প। মানুষ প্রয়োজন মেটাতে কী না করছে।
শহরের পুরাতন মোটরসাইকেল ব্যবসায়ীরা বলেন, একটি ফুয়েল কার্ড আর তা ঘিরেই এমন সৃজনশীল সমাধান! নূর মোহাম্মদের এই উদ্যোগ যেমন ভাইরাল হচ্ছে, তেমনি প্রশ্ন তুলছে ব্যবস্থাপনাটা কি আরও সহজ করা যায় কি না?।

