জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুর জেলার ৫টি আসনের মধ্যে ৩ জন প্রার্থী স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করেছেন। ২১ জানুয়ারি বুধবার সকালে প্রতীক বরাদ্ধের পূর্বে নবষয়টি নিশ্চিত করেছেন জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
প্রার্থীরা হলেন- জামালপুর-৩ আসনের গণঅধিকারের প্রার্থী রুবেল মিয়া, জামালপুর-৪ আসনের মেহেরজান আরা তালুকদার ও জামালপুর-৫ আসনের এবি পার্টির প্রার্থী মোহাম্মদ ছানোয়ার হোসেন।
এর মধ্যে গণঅধিকার ও এবি পার্টি জোটগতভাবে নির্বাচন করায় এবং স্বতন্ত্র প্রার্থী মেহেরজান আরা তালুকদার পারিবারিক কারণে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।

