Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীর ৬টি আসনে ৩৮ জনের মধ্যে ১৯ জনের মনোনয়ন বৈধ

Nuri JahanbyNuri Jahan
৪:১৭ pm ০৩, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

রাজশাহী প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংবাদ নির্বাচনে রাজশাহীর ৬টি আসনে ৩৮ প্রার্থীর মধ্যে ১৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ১৮ প্রার্থীর কাগজপত্র ত্রুটি সহ নানা কারণে মনোনয়ন বাতিল এবং ১জন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে।

আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই সংক্রান্ত সভা থেকে তাঁদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার সভায় সভাপতিত্ব করেন। সভা থেকে রাজশাহী-১ আসনের ছয়জন প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আর তিনজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অপর দিকে রাজশাহী-২ আসনের প্রার্থী ছিলেন ৯ জন। এর মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল হয়েছে। এ ছাড়া ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

রাজশাহী-১ আসন থেকে মনোনয়নে বৈধতা পেয়েছেন বিএনপির প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দীন, আমার বাংলাদেশ (এবি) পার্টির আব্দুর রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান।

রাজশাহী-১ থেকে স্বতন্ত্র প্রার্থী আল সাআদের সমর্থনকারীদের মধ্যে দুজন মৃত ভোটার পাওয়া গেছে। চারজনকে খুঁজে পাওয়া যায়নি। তাই তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী সুলতানুল ইসলাম তারেকের আয়-ব্যয় নথিতে স্বাক্ষর নেই। তার ১ শতাংশ ভোটার সমর্থনে গরমিল রয়েছে। সমর্থনকারী ১০ জন ভোটারের মধ্যে ৬ জনকে পাওয়া যায়নি।

এ ছাড়া গণঅধিকার পরিষদের প্রার্থী মীর মোহাম্মদ শাহজাহানের দলের সভাপতি নুরুল হক নূরের স্বাক্ষরের সঙ্গে জমাকৃত স্বাক্ষরের মিল পাওয়া যায়নি।

এদিকে রাজশাহী-২ আসনে ৯ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল হয়েছে। এ ছাড়া ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়নে বৈধতা পেয়েছেন বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, এবি পার্টির সাঈদ নোমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুল করিম, বাংলাদেশ লেবার পার্টির মেসবাউল ইসলাম ও নাগরিক ঐক্যের শামসুল আলম।

স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিনের আয়-ব্যয়ের হিসাব বিবরণীতে স্বাক্ষর নেই। তালিকায় মৃত ভোটার রয়েছে। এ ছাড়া সমর্থনকারী ১০ জনের মধ্যে ৮ জনই জানেন না যে তাঁদের স্বাক্ষর জমা দেওয়া হয়েছে। তাই তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এই আসনে লেবার ডেমোক্রেটিক পার্টির ওয়াহিদুজ্জামানের ব্যাংকে ঋণ খেলাপি রয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী সালেহ উদ্দিনের ১ পারসেন্ট ভোটার তালিকায় গরমিল রয়েছে। তাই তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।

Tags: ত্রয়োদশ জাতীয় সংবাদ নির্বাচন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম