Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারবেন না: রিজভী

Taslima TanishabyTaslima Tanisha
৭:০৯ pm ১১, অক্টোবর ২০২৫
in Lead News, রাজনীতি
A A
0

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোনো চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ বা মানুষের মধ্যে ভীতি সৃষ্টিকারী ব্যক্তি বিএনপির সদস্য হতে পারবেন না।

শনিবার (অক্টোবর) গাজীপুরের রাজবাড়ী মাঠে মহানগর বিএনপির আয়োজিত প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচিতে রিজভী এ মন্তব্য করেন।

তিনি বলেন, “শাপলা না দিলে ধানের শীষ প্রতীক দেওয়া যাবে না—এ ধরনের অযাচিত দাবি তুলে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। ধানের শীষ ৪৭ বছর ধরে বিএনপির নির্বাচনী প্রতীক। এসব দাবি একদিকে সময় নষ্ট করছে, অন্যদিকে ঐক্যের স্পিরিট ভঙ্গ করছে। এ অবস্থা চলতে থাকলে পরাজিত শক্তিরা সুযোগ পাবে।”

রিজভী আরও উল্লেখ করেন, শেখ হাসিনা বিএনপি নেতাকর্মীদের ১৭ বছর ধরে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন ও মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করেছেন। তাই তিনি অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান, সন্ত্রাস দমন ও বিশেষ ক্ষমতা আইনসহ সমস্ত কালা আইন বাতিল করতে হবে।

অনুষ্ঠানে নগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে ব্যানার-ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল আনা হয়। রাজবাড়ী মাঠে নেতাকর্মীরা বিভিন্ন থানার সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে বিএনপির প্রাথমিক সদস্য ফরম তুলে দেন।

Tags: বিএনপিরুহুল কবির রিজভী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম