Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুপার ওভারে কোনো দলই অভ্যস্ত নয়, দেশে ফিরে বললেন আকবর আলী

Nuri JahanbyNuri Jahan
১:৪৮ pm ২৫, নভেম্বর ২০২৫
in Lead News, খেলাধুলা
A A
0

শিরোপার খুব কাছে গিয়েও হতাশ হতে হয়েছে বাংলাদেশ ‘এ’ দলকে। কাতারে রাইজিং স্টারস এশিয়া কাপ ফাইনালে সুপার ওভারে পাকিস্তান শাহীনসের কাছে হারতে হয়েছে আকবর আলীর দলকে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাইজিং স্টারস এশিয়া কাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক আকবর আলী বলেন, ‘সুপার ওভারে কোনো দলই অভ্যস্ত নয়, সুপার ওভার হয়ই কালেভদ্রে। টানা দুইটা ম্যাচে সুপার ওভার খেলার ঘটনা কমই ঘটে। সুপার ওভারে হাইরিস্ক শটই খেলতে হয়, অনেক সময় ক্লিক করে, অনেক সময় করে না। আমি এভাবেই দেখছি ব্যাপারটাকে।

ফাইনালে সুপার ওভারে ব্যাটারদের কম্বিনেশন নিয়ে আকবর বলেন, ‘সুপার ওভারে সোহানকে (হাবিবুর) পাঠানো কারণ হলো পুরো টুর্নামেন্টে ও আমাদের সেরা ব্যাটার ছিল। আর সাকলাইন (আবদুল গাফফার) ওই ম্যাচে অনেক ভালো টাচে ছিল।

শিরোপা হাতছাড়া করায় হতাশা প্রকাশ করে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘প্লেয়ার, কোচিং স্টাফ থেকে সবাই একটু হতাশ, যেখান থেকে আমরা ফিরে এসেছি, এরপর সুভার ওভারে হারা সবার জন্য হতাশাজনক। চেষ্টা করেছি সর্বোচ্চটা দেওয়ার, শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। সব মিলিয়ে বলতে হবে আমরা বেশির ভাগ জায়গায় ভালো ক্রিকেট খেলেছি, ফাইনাল জিততে পারলে, কোনো কোনো ম্যাচে ভুল কম করলে বলতাম আমরা পারফেক্ট টুর্নামেন্ট খেলে ফিরেছি।

 

Tags: এশিয়া কাপক্রিকেটদেশে ফিরে বললেন আকবর আলীপাকিস্তানবাংলাদেশরাইজিং স্টারসসুপার ওভারে কোনো দলই অভ্যস্ত নয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মার্কিন ও ইসরায়েলি হামলায় অংশ না নিতে অটল ব্রিটেন
  • খালেদা জিয়াসহ ২০ জনকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ দেওয়ার সিদ্ধান্ত
  • বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার
  • পলাশতলী বিএনপিতে মিলন-আওলাদকে চাইছেন স্থানীয়রা
  • যশোরে রাত ৮ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম