Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জ্বালানি তেলের ঘাটতির কোনো সম্ভাবনা নেই: জ্বালানি বিভাগ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০১ pm ২৮, মার্চ ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

দেশে জ্বালানি তেলের সরবরাহে কোনো ধরনের ঘাটতির সম্ভাবনা নেই বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ অবস্থায় আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল না কেনার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, পেট্রল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ হওয়ায় এগুলো অবৈধভাবে মজুত করা বিপজ্জনক। তাই অবৈধ মজুত থেকে বিরত থাকতে এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

জ্বালানি বিভাগ জানায়, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট সক্রিয় রয়েছে।

এছাড়া সরকার এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেনি এবং আন্তর্জাতিক বাজার থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল আমদানি করে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অন্যদিকে, দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এই দায়িত্ব পালন করবে।

এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে সরকারি কর্মকর্তা ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে জ্বালানি তেলের অবৈধ মজুত প্রতিরোধ ও সরবরাহ স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও বিশ্ববাজারে দামের ওঠানামার প্রেক্ষিতে কিছু মহলের অবৈধ মজুতের চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tags: অকটেনজ্বালানি তেলজ্বালানি বিভাগজ্বালানি সংকটজ্বালানি সরবরাহডিজেলপেট্রলবাংলাদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাশবন বিদ্যানিকেতন অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত
  • গভীর রাতে বাঘাবাড়ী অয়েল ডিপোতে জ্বালানি মন্ত্রী
  • রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের মানববন্ধন
  • শেরপুর নকলা প্রেসক্লাবের মানবিক ৮ সাংবাদিককে সম্মাননা প্রদান
  • ক্লাসরুমে সিলিং ফ্যান পড়ে আহত রুয়েট শিক্ষার্থী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম