Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএনপির বাইরে দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা কারও নেই : তারেক রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২২ pm ০১, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0
মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি :
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ এখন জানতে ও দেখতে চায় কে জনগণ ও দেশের ভবিষ্যৎ নিয়ে কী ধরনের পরিকল্পনা নিয়ে এগোবে। তাঁর মতে, বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিতে প্রয়োজন অভিজ্ঞ নেতৃত্ব, আর সেই অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বিসিক শিল্প পার্ক এলাকায় আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, এই মুহূর্তে বিএনপিই একমাত্র রাজনৈতিক দল, যারা জানে কীভাবে একটি দেশকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করে সামনে এগিয়ে নিতে হয়। বিএনপির বাইরে এমন কোনো দল নেই, যাদের হাতে দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে।
তিনি আরও বলেন, এই দেশ আমাদের অনেক কিছু দিয়েছে। ১৯৭১ সালে লাখো মানুষ জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে। আবার ২০২৪ সালের জুলাই-আগস্টে বহু মানুষ সেই স্বাধীনতাকে রক্ষার জন্য আত্মত্যাগ করেছে। এখন আমাদের দায়িত্ব এই স্বাধীনতাকে অর্থবহ করে তোলা।
প্রতিপক্ষ নিয়ে সমালোচনার বদলে জনগণের ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “মানুষ তার ওপরই ভরসা করে, যাদের অভিজ্ঞতা আছে এবং যারা বিপদের সময় জনগণকে ফেলে রেখে পালিয়ে যায়নি। যদি দেশের প্রায় ২০ কোটি মানুষকে একসঙ্গে এগিয়ে নিতে হয়, তাহলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “যারা বিভ্রান্তিমূলক কথা ছড়াবে, তাদের চিনে রাখবেন। গত ১৬ বছর তাদের দেখা যায়নি, এখন তারা আবার ভিন্ন রূপে সামনে আসছে। সিরাজগঞ্জবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, তাঁত ও লুঙ্গির কথা বললেই চোখের সামনে ভেসে ওঠে সিরাজগঞ্জ ও পাবনা। এই অঞ্চলের তাঁতশিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে এখানকার উৎপাদিত পণ্য বিশ্ববাজারে পৌঁছে দেওয়া হবে।
জনসভায় তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সিরাজগঞ্জ ও পাবনার মোট ১০টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে ভোট প্রার্থনা করেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Tags: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনতারেক রহমানবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাদারীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতির নীরব পুনর্বাসন
  • সাতক্ষীরায় ৬০৯ ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ১৭৯, সব কেন্দ্র সিসিটিভির আওতায়
  • রংপুরে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় দুই বিধবা নারীর ঘরবাড়ি ভাঙচুর
  • ট্রাক–সিএনজি সংঘর্ষে গোপালপুরে দুইজন নিহত
  • আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম