Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৮ পাম্প ঘুরেও মেলেনি তেল, লোকাল বাসেই সংসদে এমপি সালাহউদ্দিন আইউবী

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২২ pm ০৮, এপ্রিল ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

এস এম মাসুদ, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: 

গাজীপুর ৪ কাপাসিয়া আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইউবী জ্বালানি সংকটের এক চরম বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন জাতীয় সংসদে। আটটি পাম্প ঘুরেও গাড়ির জন্য তেল না পেয়ে শেষ পর্যন্ত ভাড়ায় চালিত গাড়ি রেখে লোকাল বাসে চড়ে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই তথ্য জানান। পরে আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। সালাহউদ্দিন আইউবী জানান, তিনি সাধারণত গাজীপুর থেকে সংসদে যাতায়াতের জন্য একটি ভাড়া গাড়ি ব্যবহার করেন।

তিনি ভেবেছিলেন ঢাকার পাম্পগুলোতে তেল পাওয়া যাবে। কিন্তু বাস্তবে পরিস্থিতি ছিল ভিন্ন। তিনি বলেন,”আমি তেল সংকটের জন্য ভাড়া করা একটি গাড়ি ব্যবহার করতাম। ভেবেছিলাম ঢাকায় এসে তেল পাব। কিন্তু আটটি পাম্প ঘুরেও তেল না পেয়ে গাড়িটি রেখে শেষ পর্যন্ত লোকাল গাড়িতে করে আমাকে সংসদে আসতে হয়েছে। সংসদ সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে জ্বালানি মন্ত্রী দাবি করছেন দেশে কোনো সংকট নেই, অন্যদিকে সাধারণ মানুষ তেলের জন্য হাহাকার করছে।

তিনি বলেন, “মাননীয় মন্ত্রী বিবৃতি দিয়ে বলেছিলেন দেশে নাকি তেলের সংকট নেই। আমি নিজে ঘুরে যা দেখলাম আর সংসদে এসে যা শুনলাম, তাতে আমি বিস্মিত। বিষয়টি অনেকটা এমন– কাগজে আছে কলমে নেই। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি আরও বলেন, রাতে তেল না পেয়ে লোকাল গাড়িতে করে তিন ঘণ্টা সময় ব্যয় করে তাকে গাজীপুর ফিরতে হয়েছে। পথে পথে তিনি তেলের জন্য দীর্ঘ লাইন এবং মানুষের আহাজারি দেখেছেন। দেশের এই বিপর্যস্ত অবস্থা থেকে উত্তরণের জন্য এবং কাগজী হিসাবের বাইরে এসে প্রকৃত সংকট নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান এই সংসদ সদস্য।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জমিয়ত মহাসচিব আফেন্দি
  • রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • শ্মশানঘাটে অগ্নিদুর্গত ১৭ পরিবারকে সহায়তা দিল জামায়াত
  • বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড: হাসনাত আবদুল্লাহ
  • মৌলভীবাজারের বড়লেখায় ক্লিনিক-ডায়াগনস্টিকে জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম