Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামিন পাওয়ার পর আর সপ্তাহকাল জেলে থাকতে হবে না: আইন উপদেষ্টা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৬ pm ২১, জানুয়ারী ২০২৬
in Lead News, আইন ও আদালত
A A
0

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগে ডিজিটাল রূপান্তরের ফলে বিচারপ্রার্থী মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটছে।

তিনি বলেন, ‘ই-বেইল বন্ড প্রবর্তনের ফলে জামিন পাওয়ার পর এখন আর কাউকে অনর্থক সময় কিংবা সপ্তাহকাল কারাগারে থাকতে হবে না।’

আজ বুধবার সকালে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে দেশের আটটি জেলায় একযোগে ‘ই-বেইল বন্ড’ ম্যানেজমেন্ট সফটওয়্যারের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনকালে ড. আসিফ নজরুল বলেন, আগে জামিন মঞ্জুরের পর মুক্তি পেতে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হতো। এতে বিচারপ্রার্থীদের অপ্রয়োজনীয় সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি চরম মানসিক যন্ত্রণা পোহাতে হতো। অনেক ক্ষেত্রে জামিন পাওয়ার পরও মুক্তির প্রক্রিয়া শেষ হতে কয়েক দিন বা সপ্তাহকাল লেগে যেত।

আইন উপদেষ্টা বলেন, নতুন এই ডিজিটাল পদ্ধতিতে বিচারকের স্বাক্ষরের পর বেইল বন্ড সরাসরি ও স্বয়ংক্রিয়ভাবে জেলখানায় পৌঁছে যাবে। ফলে কারাগারে আটক ব্যক্তি কয়েক ঘণ্টা বা সর্বোচ্চ একদিনের মধ্যেই মুক্তি পাবেন।

অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, এই সিস্টেমে প্রতিটি ধাপের তথ্য এবং কে কখন স্বাক্ষর করছেন তা ডাটাবেজে সংরক্ষিত থাকবে। এতে বিচার প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এর ফলে অভিযুক্ত ও তাদের পরিবারের যাতায়াত খরচ হ্রাস পাওয়ার পাশাপাশি সরকারের অপ্রয়োজনীয় কারা ব্যয়ও সাশ্রয় হবে।

অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব এস. এম এরাশাদুল আলম ও খাদেমুল কায়েসসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট জেলাগুলোর বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী, কারা অধিদপ্তর ও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

Tags: আইন উপদেষ্টা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম