Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গণভোটে ‘হ্যাঁ’ জিতলেই দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়: হাসনাত আবদুল্লাহ

Saimum SajidbySaimum Sajid
৫:১৩ pm ১১, জানুয়ারী ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দেশে গণতন্ত্র আরও শক্তিশালী হবে এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। জনগণ চাইলে ভবিষ্যতে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে আগ্রাসনবিরোধী পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে হলে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিতে হবে। তিনি প্রশ্ন তুলে বলেন, জনগণ কি স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন চায় না? দেশের তরুণ সমাজ কি ভালো শিক্ষা ও সম্মানজনক চাকরির সুযোগ পেতে চায় না? এসব লক্ষ্য বাস্তবায়নের পথ গণভোটের ‘হ্যাঁ’ ভোটের মধ্য দিয়েই খুলবে।

দুর্নীতির উদাহরণ টেনে তিনি বলেন, একটি ফুটো ট্যাংকিতে যতই পানি ঢালা হোক, তা কখনো পূর্ণ হয় না। ঠিক তেমনি দুর্নীতি বন্ধ না হলে উন্নয়ন সম্ভব নয়। তার ভাষায়, এবারের নির্বাচন হবে দুর্নীতি বন্ধের নির্বাচন, চাঁদাবাজি রুখে দেওয়ার নির্বাচন এবং ঋণখেলাপিদের সংসদের বাইরে রাখার নির্বাচন।

তিনি আরও বলেন, এনসিপির রাজনীতিতে কোনো ভয়ভীতি বা গুন্ডামির জায়গা নেই। কাউকে জোর করে কর্মসূচিতে আনার সংস্কৃতি তারা মানে না। ভালোবাসা আর বিশ্বাস দিয়েই জনগণের সমর্থন চান বলে জানান তিনি। প্রয়োজনে ভোট ভিক্ষা করাও চুরি বা দুর্নীতির চেয়ে অনেক বেশি সম্মানের বলে মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ।

গণসংযোগকালে তিনি বলেন, সাধারণ মানুষ স্বেচ্ছায় তাদের অর্থ, খাবার ও ভালোবাসা দিচ্ছেন—কারণ তারা তাকে একজন সৎ মানুষ হিসেবে দেখছেন। নিজের সামর্থ্যের সীমাবদ্ধতা লুকিয়ে না রেখে স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরার কথাও জানান তিনি।

শেষে তিনি এনসিপির প্রতীক শাপলা কলিতে ভোট দিয়ে গণভোটে ‘হ্যাঁ’ জয়ের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান।

Tags: এনসিপির প্রতীক শাপলা কলিজাতীয় নাগরিক পার্টিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনহাসনাত আবদুল্লাহ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম