Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশ্বের যেখানেই থাকুন না কেন, এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন: প্রধান নির্বাচন কমিশনার

Taslima TanishabyTaslima Tanisha
১২:৫২ pm ০১, অক্টোবর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বিশ্বের যেখানেই থাকুন না কেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে এবার প্রবাসীরা ভোট দিতে পারবেন। এটি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক হবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ইসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, “প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোট প্রদানের ব্যবস্থা আধুনিক প্রযুক্তির মাধ্যমে অনেক সহজ ও কার্যকর করা হচ্ছে। এটি আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার একটি নতুন ধাপ। প্রবাস থেকে ভোট দিতে হলে অবশ্যই ‘আউট অব কান্ট্রি ভোটিং’ এর জন্য রেজিস্ট্রেশন করতে হবে।”

তিনি জানান, এ লক্ষ্যে খুব শিগগির ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোনে এই অ্যাপ ডাউনলোড করবেন, যেখানে একটি ইন্সট্রাকশনাল ভিডিও থাকবে, যা প্রতিটি ধাপে বিস্তারিত নির্দেশনা প্রদান করবে।

সিইসি বলেন, “অ্যাপে রেজিস্ট্রেশনের জন্য আপনার জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্টের তথ্য এবং প্রবাসে আপনার ঠিকানা প্রয়োজন হবে। এছাড়া ফেস আইডেন্টিফিকেশন ও লাইভনেস ডিটেকশন সম্পন্ন করতে হবে।” রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রবাসীর ঠিকানায় ব্যালট পেপার পৌঁছে যাবে।

ভোট প্রক্রিয়ার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “আপনি ভোট প্রদানের পরে খামটি নিকটস্থ পোস্ট অফিসে পাঠাবেন। আমরা তা যথাযথ স্থানে পৌঁছে দেব। যদি আপনি একজন বাংলাদেশি এবং প্রবাসী হন, এবং ভোট দিতে আগ্রহী হন, তাহলে অবশ্যই এই রেজিস্ট্রেশনের সুযোগ গ্রহণ করবেন।”

তিনি আরও জানান, ভোট সংক্রান্ত বিস্তারিত তথ্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে, ইন্সট্রাকশনাল ভিডিওতে, বাংলাদেশের দূতাবাস ও রাষ্ট্রদূতালয়ে, ইসি ওয়েবসাইটে এবং সরকারি গণমাধ্যমে পাওয়া যাবে।

সিইসি বলেন, “যেমন একটি শিশু প্রথম পদক্ষেপ নেয়, এ উদ্যোগও প্রবাসী ভোটের ক্ষেত্রে একটি প্রথম পদক্ষেপ এবং ঐতিহাসিক সূচনা। আমরা চাই প্রবাসী ভাই-বোনরা এই অভিযানে অংশগ্রহণ করবেন। মোবাইল ও তথ্য প্রযুক্তির সাহায্যে ভোট প্রদানের ব্যবস্থা সহজ ও নিরাপদ করার এ উদ্যোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রথমবার নেওয়া হচ্ছে। আসুন একসঙ্গে নিশ্চিত করি, বিশ্বের যেখানেই থাকি না কেন, বাংলাদেশের প্রতিটি কণ্ঠস্বর শোনা যাবে।”

Tags: প্রধান নির্বাচন কমিশনারভোট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফরিদপুরে পুকুর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
  • মানিকগঞ্জে প্রমথচন্দ্র বিদ্যায়তনের নবীন বরণ অনুষ্ঠিত 
  • শীতের জীর্ণতা ঝরিয়ে প্রকৃতি নতুন প্রাণের স্পন্দনে জেগে ওঠেছে
  • ঐক্য সরকার নয়, এককভাবেই সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি: তারেক রহমান
  • ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম