সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, গণপরিবহনের জন্য জ্বালানি তেলের রেশনিং আর থাকবে না। শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজধানীর গুলিস্তানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “দূরপাল্লা ও গণপরিবহনের বাসগুলো আজ রাত থেকেই পর্যাপ্ত তেল পাবেন এবং তেলের রেশনিং আর প্রযোজ্য হবে না।”
এর আগে, মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-আমেরিকার চলমান সংঘাতের কারণে দেশের জ্বালানি সরবরাহে অস্থিরতা দেখা দিলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ৬ মার্চ থেকে তেল সরবরাহে সীমা নির্ধারণ করেছিল। ওই নির্দেশনার আওতায় মোটরসাইকেলে দিনে দুই লিটার, ব্যক্তিগত গাড়িতে সর্বোচ্চ ১০ লিটার, এসইউভি ও মাইক্রোবাসে ২০–২৫ লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক বা কাভার্ড ভ্যানে ২০০–২২০ লিটার তেল দেওয়ার নিয়ম ছিল।
গণপরিবহনের ক্ষেত্রে এখন নতুন নির্দেশনা কার্যকর হলেও ব্যক্তিগত যানবাহনের জন্য কোনো পরিবর্তন এখনও হয়নি।

