Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কোন চাঁদাবাজ ও মাদক কারবারীর ঠিকানা এ অঞ্চলে হবে না : মোহাম্মদ ফখরুল ইসলাম

Tanazzina TaniabyTanazzina Tania
১০:২৩ pm ০৯, নভেম্বর ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সারাদেশ
A A
0
শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা:
নোয়াখালী-০৫ (কোম্পানীগঞ্জ কবিরহাট) আসনে বিএনপি’র মনোনয়ন প্রাপ্ত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলাকে চাঁদাবাজি ও মাদক মুক্ত করবেন। তিনি বলেন, কোন চাঁদাবাজ ও মাদক কারবারীর ঠিকানা এ অঞ্চলে হবে না। মাদক সন্ত্রাস নির্মূলে বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীর্ষে ভোট দিন”।
নোয়াখালীর কবিরহাট উপজেলা বিএনপির উদ্যোগে দলের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফখরুল ইসলামের সমর্থনে একটি নির্বাচনী মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রবিবার (৯ নভেম্বর) বিকালে সমাবেশপূর্ব মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে মিছিলটি শেষ হয়। এতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় স্থানীয় নেতাকর্মীরা আগামী নির্বাচনে বিএনপিকে আরও শক্তিশালী করতে এবং জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কবিরহাট উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কবিরহাট পৌরসভা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, কবিরহাট উপজেলা বিএনপির সদস্য সচিব মো. কামাল হোসেন ও কবিরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মমিত ফয়সালসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় ফখরুল ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্যে  মাদক সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত নোয়াখালী-০৫ আসন গড়ে তোলার অভিপ্রায় ব্যক্ত করেন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম