Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে আপস নয় : আইজিপি

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪৫ pm ১৭, মার্চ ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বলেছেন, আসন্ন ঈদযাত্রা সুষ্ঠু ও নিরাপদ করতে দেশের সব ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সব ফোর্স মাঠে থাকবে এবং কোনো ধরনের অনিয়ম বা অপরাধের সঙ্গে আপস করা হবে না।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, প্রতি বছর ঈদের সময় ঘরমুখো মানুষকে নানা ভোগান্তির মুখে পড়তে হয়। অনেক সময় দীর্ঘ যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা সড়কে অপেক্ষা করতে হয়। এমনকি ঈদের আগের দিন রওনা দিয়েও অনেকেই সময়মতো বাড়ি পৌঁছাতে পারেন না। এসব সমস্যা কমাতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। পাশাপাশি বড় বাজার ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনদের নিয়ে যানজট নিরসনে কাজ করা হচ্ছে।

বাস টার্মিনালে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে আইজিপি বলেন, টার্মিনাল এলাকায় ছিনতাইকারী, মাদকসেবীসহ নানা অপরাধপ্রবণ ব্যক্তির উপস্থিতি থাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রাজধানীতে অবৈধ বাস কাউন্টার প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা শহরের ভেতরে দূরপাল্লার বাস কাউন্টার থাকা উচিত নয় এবং আইন অনুযায়ী এসব অপসারণে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাস মালিক সমিতির নেতারা।

Tags: আইজিপিঈদযাত্রা নির্বিঘ্ন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদে মেহেদির রং গাঢ় করার সহজ কৌশল
  • রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত
  • ঈদের দিন ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ঈদে রেমিট্যান্সের জোয়ার: রিজার্ভে ইতিবাচক প্রভাব
  • ঈদুল ফিতরে সাম্য ও সম্প্রীতির সুখী বাংলাদেশ গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম