Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভোজ্যতেল সংকটের প্রতিবাদে নীলফামারী ক্যাবের মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১২ pm ০৮, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার:

বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি ও অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮/ এপ্রিল) শহরের চৌরঙ্গী মোড়ে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নীলফামারী জেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

ক্যাব নীলফামারী জেলা শাখার সভাপতি ও সাংবাদিক আল-আমিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় সিন্ডিকেট করে বাজার থেকে ভোজ্যতেল উধাও করে দিয়েছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তেলের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানের দাবি জানান তাঁরা।

মানববন্ধনে আরও বক্তব্য দেন, ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, মশিউর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আজাহারুল ইসলাম রাজা, ডিমলা উপজেলা ক্যাবের সহ-সভাপতি আনোয়ার এবং কিশোরগঞ্জ উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক কায়েদে আজম।

এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা ক্যাবের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান জাদু, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, অর্থ সম্পাদক বি এম খাজা নেওয়াজসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতিদ্রুত ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক না হলে এবং অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। স্থানীয় সচেতন মহল ও সাধারণ ক্রেতারাও এই মানববন্ধনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে পাম্প ও বেকারিকে জরিমানা
  • ইরানকে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে দেওয়া হবে না: ট্রাম্প
  • ডিমলায় ছাত্রীর পর শিশু ধর্ষণ: অপরাধীদের কঠোর শাস্তির দাবি
  • বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জমিয়ত মহাসচিব আফেন্দি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম