Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ট্রাম্পের ‘বড়, সুন্দর বিল’ নিয়ে সিনেটে রাতভর ভোটযুদ্ধ

news room1bynews room1
৯:০৩ am ০১, জুলাই ২০২৫
in বিশ্ব
A A
0
সংগৃহীত

সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত ‘বড়, সুন্দর বিল’ (Big, Beautiful Bill) নিয়ে মার্কিন সিনেটে চলছে ভোটের ম্যারাথন। সোমবার সকাল ৯টা ৩৫ মিনিটে শুরু হওয়া এই ‘ভোট-আ-রামা’ রাতভর চলেছে, এখনো শেষের কোনো লক্ষণ নেই। বিলটি নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে উত্তপ্ত বিতর্ক এবং একের পর এক সংশোধনী ভোট চলছে।

ট্রাম্পের প্রস্তাবিত এই বহু ট্রিলিয়ন ডলারের বিলের মাধ্যমে— ধনীদের জন্য বড় অঙ্কের কর ছাড়, পেন্টাগন ও সীমান্ত নিরাপত্তা বাজেট বৃদ্ধি, মেডিকেইড ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে কাটছাঁট, নির্দিষ্ট বয়সসীমার সক্ষম ব্যক্তিদের জন্য কাজের শর্ত আরোপ।

সিনেট সংস্করণ অনুযায়ী, আগামী ১০ বছরে মেডিকেইড থেকে ৯৩০ বিলিয়ন ডলার কমানো হবে। কংগ্রেশনাল বাজেট অফিসের (CBO) হিসাবে, এতে ২০৩৪ সালের মধ্যে ১ কোটি ১৮ লাখ আমেরিকান স্বাস্থ্যবিমা হারাবে।

রাতভর ভোটে বেশ কিছু সংশোধনী উত্থাপিত হয়। সেনেটর জোনি আর্নস্ট একটি সংশোধনী পাস করান, যাতে বছরে ১০ লাখ ডলারের বেশি আয় করা ব্যক্তিরা বেকার ভাতা পাবেন না। সেনেটর সুসান কলিন্স গ্রামীণ স্বাস্থ্যসেবা উন্নয়নে প্রস্তাব দিলেও তা ব্যর্থ হয়। তিনি বলেন, “ডেমোক্র্যাটদের পক্ষ থেকে বিরোধিতা আমার কাছে বিস্ময়কর।”

সিনেটের রিপাবলিকান সেনেটর লিসা মারকাওস্কি ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে মেডিকেইড ও স্ন্যাপ কর্মসূচি রক্ষায় ভোট দেন, যদিও সংশোধনীটি পাস হয়নি।

সিনেট সংস্করণে বিলটির ব্যয় ধরা হয়েছে ৩.৩ ট্রিলিয়ন ডলার, যা হাউস সংস্করণের চেয়েও বেশি। তবে রিপাবলিকানরা বিকল্প হিসাব ব্যবস্থায় ব্যয় দেখাতে চাইছে মাত্র ৫০৮ বিলিয়ন ডলার।

অর্থনীতিবিদ মার্ক গোল্ডওয়েইন মন্তব্য করেছেন, “ওরা কর ছাড়ের অংশ বাড়িয়েছে, কিন্তু কাটছাঁট কমিয়েছে। এতে প্রকৃত ঘাটতি লুকানো হচ্ছে।”

টানা ১৭ ঘণ্টা ধরে চলা এই অধিবেশনে, ঠাণ্ডা চেম্বারে অনেকেই সোয়েটার, কম্বল ও প্যাশমিনায় নিজেকে মুড়িয়ে ছিলেন। সেনেটর মারকাওস্কি তার ব্যক্তিগত কম্বল এনেছিলেন, যা পরে সেনেটর কলিন্স ব্যবহার করেন। সেনেটর জন করনিন তার আসনে বসে বই পড়ছিলেন—উইলিয়াম বকলি জুনিয়রের জীবনী।

প্রেসিডেন্ট ট্রাম্প বিলটি ৪ জুলাইয়ের আগেই টেবিলে পেতে চান। তবে সিনেট পাস করলেও এটি আবার হাউসে পাঠাতে হবে, যেখানে স্পিকার মাইক জনসনের নেতৃত্বে ভেতরে-বাইরে নানা প্রশ্ন ও দ্বিধা রয়েছে।

Tags: ডোনাল্ড ট্রাম্পভোটমার্কিন সিনেটরিপাবলিকান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফরিদপুরে পুকুর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
  • মানিকগঞ্জে প্রমথচন্দ্র বিদ্যায়তনের নবীন বরণ অনুষ্ঠিত 
  • শীতের জীর্ণতা ঝরিয়ে প্রকৃতি নতুন প্রাণের স্পন্দনে জেগে ওঠেছে
  • ঐক্য সরকার নয়, এককভাবেই সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি: তারেক রহমান
  • ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম