Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আচরণবিধি উপেক্ষা করে নীলফামারী-১ আসনে বিএনপি জোট প্রার্থীর রাতের নির্বাচনী প্রচারণা

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫৩ pm ০৬, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0
মোঃ শরিফ বিল্লাহ , ডোমার উপজেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নীলফামারী-১ (ডিমলা–ডোমার) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে বিএনপি–জমিয়তে উলামায়ে ইসলাম জোটের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ডিমলা উপজেলার শুটিবাড়ি বাজার এলাকায় প্রার্থী ও তার সমর্থকরা উচ্চ শব্দে মাইক ব্যবহার করে প্রচারণা চালান। রাত সাড়ে ৮টা থেকে প্রায় পৌণে ১০টা পর্যন্ত বাজার ও আশপাশের এলাকায় শ্লোগান, মিছিল ও শোডাউনের মাধ্যমে গরু হাট মাঠে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী নিজেই।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী রাত ৮টার পর মাইকিং, মিছিল, শোডাউন ও সভা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে অভিযোগ রয়েছে, এসব বিধিনিষেধ উপেক্ষা করেই দীর্ঘ সময় ধরে প্রচারণা চালানো হয়েছে।
উল্লেখ্য, নীলফামারী-১ আসনে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী খেজুরগাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি নিয়মিত বিভিন্ন এলাকায় প্রচারণা চালালেও রাতের মাইকিং ও শোডাউন নিয়ে স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয় ভোটার উমর ফারুক বলেন, আইন লঙ্ঘন করে যদি প্রচারণা চালানো হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে। তিনি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।
এ বিষয়ে নীলফামারী-১ (ডিমলা–ডোমার) আসনের সহকারী রিটার্নিং অফিসার ও ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান জানান, কোথাও আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পেলে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ
  • কক্সবাজারে পুড়ানো হলো জব্দ ৫০০ মিটার কারেন্ট জাল
  • আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ ঋত্বিক ঘটক
  • নরসিংদী-১ আসনে ইব্রাহিম ভুঁইয়ার সমর্থনে চিনিশপুর ইউনিয়নে জনসভা
  • জামালপুরসহ ১৪ আসনে বিজিবি ৯০০ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম