Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নল‌ছি‌টি‌তে ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত এমপি ই‌লেন ভু‌ট্টো

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০১ pm ১৪, ফেব্রুয়ারী ২০২৬
in নির্বাচন
A A
0

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকা‌ঠি জেলা প্রতিনিধি:

ঝালকা‌ঠি-২ আস‌নের বাংলা‌দেশ জাতীয়তাবা‌দী দ‌লের নব‌নির্বা‌চিত সংসদ সদস‌্য ইসরাত সুলতানা ই‌লেন ভু‌ট্টো নির্বাচিত হওয়ার পর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।

শুক্রবার রাত থে‌কে উপজেলার প্রাণী সম্পদ রো‌ডে তার ভাড়া বাসায় নেতাকর্মী ও সমর্থকেরা তাঁকে শুভেচ্ছা জানান।

সন্ধ‌্যার পর থেকেই নল‌ছি‌টি উপজেলার নয়‌টি ইউনিয়ন ও এক‌টি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লা থেকে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় ভোটাররা ফুলের তোড়া ও মালা নিয়ে দলে দলে বাসভবনে আসতে থাকেন। বিকেলে বাসভবনসংলগ্ন মাঠে বিপুল মানুষের সমাগম ঘটে।

শুভেচ্ছা জানানোর জন্য বাসার সাম‌নে থে‌কে নেতাকর্মীরা নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মালা পরিয়ে দেন। এ সময় উপস্থিত ব্যক্তিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

আগত অতিথিদের আপ্যায়নের জন্য মিষ্টিসহ বিভিন্ন খাবারের আয়োজন করা হয়। ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেকে খাবার গ্রহণ করেন। এমন সম্মান পেয়ে ই‌লেন ভু‌ট্টো আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ‌জেলা বিএনপির সভাপ‌তি আ‌্যাড. আ‌নিচুর রহমান হেলাল খান, সি‌নিয়র সহ সভাপ‌তি মো. শ‌হিদুল ইসলাম, উপ‌জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌ‌হিদ আলম মান্নাসহ দলীয় নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য ই‌লেন ভু‌ট্টো বলেন, এ বিজয় আমার নয়, ঝালকা‌ঠি, নল‌ছি‌টির সোনার মানু‌ষের বিজয়। আমি কথা দিয়েছিলাম—চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও অপরাধমুক্ত ঝালকা‌ঠি জেলা গড়ে তুলব। বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে যা করা দরকার, তা করব। প্রভাবশালীদের দখলে থাকা সরকারি খাসজমি উদ্ধার করে খেলার মাঠ তৈরি করা হবে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঝালকা‌ঠি-২ আসনে বিএনপির ধা‌নের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ইসরাত জাহান ই‌লেন ভু‌ট্টো ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শেখ নেয়ামুল ক‌রিম পান ৬৯ হাজার ৮ শত ৫ ভোট।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সার্ক পুনরুজ্জীবিত করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করব: তারেক রহমান
  • এয়োদশ নির্বাচনে ১টি আসনেও জিততে পারেনি যে ৪২ দল
  • প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে দেশের মানুষের স্বার্থ আগে দেখা হবে : তারেক রহমান
  • বরুড়ায় জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী জাকারিয়া তাহের সুমন
  • শহীদ রাউফুন বসুনিয়ার ৪১তম শাহাদাৎ বার্ষিকী আজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম