Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকেরগঞ্জে প্রতিদ্বন্দ্বীর বাসায় ফুল নিয়ে হাজির নবনির্বাচিত এমপি

Bangla FM OnlinebyBangla FM Online
৯:০৪ pm ১৩, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ জাহিদুল ইসলাম, বাকেরগঞ্জ 

বাকেরগঞ্জে রাজনৈতিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য আবুল হোসেন খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।

শুক্রবার জুমার নামাজ শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে যান বিএনপির নবনির্বাচিত এই সংসদ সদস্য। সেখানে তিনি ফুল দিয়ে শুভেচ্ছা জানান বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি ও দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদারকে। এ সময় উভয় নেতা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

আবুল হোসেন খান বলেন, ভোটাধিকারের দাবিতে দীর্ঘ ১৭ বছর তারা একসঙ্গে আন্দোলন করেছেন। আগামী দিনেও বাকেরগঞ্জ উপজেলার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি তিনি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাকেরগঞ্জ-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী আবুল হোসেন খানের কাছে ২৬ হাজার ৫৫৪ ভোটে পরাজিত হন জামায়াত প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।

সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, জামায়াত ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তারেক রহমান দক্ষিণ এশিয়া ও বিশ্বকে যে বার্তা দিচ্ছেন
  • টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
  • মৌলভীবাজার-৪ আসনে সর্বাধিক ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী
  • সিরাজগঞ্জ-২ আসনকে বসবাসযোগ্য গড়ার প্রতিশ্রুতি দিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু
  • বাউফলে বাড়ানি খালের ১১টি স্থানে বাঁধ দিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম