মুন্সিগঞ্জের নয়াগাঁওস্থ প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ইফতার মাহফিল পরবর্তী এক মিটিংয়ে পিপিআইএমএসসি অ্যালামনাই এসোসিয়েশনের প্রথম নির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটির মাধ্যমে সংগঠনটি নতুন উদ্যমে কার্যক্রম শুরু করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আরাফ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম আপন। সহ-সভাপতি হিসেবে সজীব হাসান, মোঃ সাদ্দাম হোসেন ও মাসুদুর রহমান রানা নির্বাচিত হন।
অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোঃ হাফিজউদ্দিন মুন্না, সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ সাইফুল ইসলাম অভি, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আবু মুহাম্মদ রুইয়াম ও ড. শাহরিয়ার ইসলাম। কোষাধ্যক্ষ পদে আমিনুল সাগর এবং দপ্তর সম্পাদক হিসেবে আবু সালেহ্ রূপক সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।
সংশ্লিষ্টদের মতে, নতুন নেতৃত্বের হাত ধরে পিপিআইএমএসসি অ্যালামনাই এসোসিয়েশন তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হবে এবং সংগঠনটি আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে অ্যালামনাই এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরহাদসহ উপদেষ্টা মণ্ডলীর সদস্য শারমিন তামান্না নুপুর, ফারহানা মির্জা, রহমত উল্লাহ জুয়েল, বাহাউদ্দিন, সাইফুর রহমান টিটু, শিপলু মন্ডল এবং প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত প্রতিনিধিরা বলেন, “এই দায়িত্ব আমাদের জন্য গর্ব ও সম্মানের। সকলের সহযোগিতায় আমরা একটি শক্তিশালী ও সক্রিয় অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করবো। খুব শিগগিরই সিনিয়র ও জুনিয়রদের সমন্বয়ে ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।”
উল্লেখ্য, ২০১৫ সালে পিপিআইএমএসসি রিইউনিয়ন আয়োজনের মধ্য দিয়ে এই অ্যালামনাই এসোসিয়েশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি স্থানীয় ও জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা পালন করে আসছে।

