Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩৬ pm ০৯, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীনের সঙ্গে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্যদের অংশগ্রহণে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

সভায় নবাগত জেলা প্রশাসক আফরোজা পারভীন তাঁর বক্তব্যে বলেন, জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সকল সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মানোন্নয়নে গুরুত্বারোপ করে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে মতামত গ্রহণ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লা, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুলতানা মেহেরুন জামান এবং রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু এবং সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সর্বশেষে উপস্থিত সবাই জেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

Tags: অনুষ্ঠিতজেলারাজবাড়ী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাউথ এশিয়ান ইয়ুথ টিটিতে বাংলাদেশের স্বর্ণ জয়
  • মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ: জামায়াতের আপত্তি ও এনসিপির সমর্থন
  • কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক বেহাল, বিপাকে ৫ হাজার পরিবার
  • আবারও বিরোধী দলের ওয়াকআউট
  • আইসিসিআর স্কলারশিপের ৭৭ বছরপূর্তি: শিক্ষার্থীদের জন্য অনন্য সুযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম