Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাঁদপুরে বাক্সে ভরে কবরস্থানে ফেলে যাওয়া নবজাতক জীবিত উদ্ধার

Taslima TanishabyTaslima Tanisha
৬:১১ pm ১৪, সেপ্টেম্বর ২০২৫
in Semi Lead News, সারাদেশ
A A
0

চাঁদপুর পৌর কবরস্থান থেকে বাক্সবন্দী অবস্থায় এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কবরস্থানের দায়িত্বপ্রাপ্ত শাহাজাহান মিয়াজী জানান, জোহরের নামাজের পর তাঁর কক্ষের সামনে এক অজ্ঞাতপরিচয় যুবক শিশুটিকে মৃত বলে বাক্সে ভরে রেখে যান দাফনের জন্য। ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর, গায়ের রং কালো, পড়নে ছিল চেক শার্ট। পরে দাফনের জন্য নবজাতককে ভেতরে নিয়ে গেলে দেখা যায়, শিশুটি জীবিত। সঙ্গে সঙ্গে স্থানীয় সাংবাদিকদের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

চাঁদপুরের ফেমাস স্পেশালাইজড হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির ওজন মাত্র ৮০০ গ্রাম এবং বর্তমানে এনআইসিইউতে রেখে নিবিড় পরিচর্যা দেওয়া হচ্ছে। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইউনুস উল্যা জানান, নবজাতকের চিকিৎসার ব্যবস্থা দ্রুত করা হয়েছে এবং বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

এদিকে খবর ছড়িয়ে পড়লে শিশুটির দায়িত্ব নেওয়ার জন্য অনেকেই হাসপাতালে ছুটে আসেন। আপাতত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন জি এম শাহীন নামের এক ব্যক্তি। তিনি জানান, নিঃসন্তান বেশ কিছু পরিবার শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

 

Tags: চাঁদপুরনবজাতক উদ্ধার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর
  • নীলফামারী-৪ আসনে জাপা নেতার বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম