Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাহফুজ আলম ও তাজনুভা জাবীনের নেতৃত্বে নতুন রাজনৈতিক উদ্যোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৩৫ am ০৭, মার্চ ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ও সাবেক এনসিপি নেত্রী ডা. তাজনুভা জাবীনের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর ১৭ সদস্যের ন্যাশনাল অর্গানাইজিং কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) আংশিকভাবে এ কমিটির নাম প্রকাশ করা হয়। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন দুই নেতা।

ঘোষিত কমিটিতে মাহফুজ আলম ও তাজনুভা জাবীন ছাড়াও রয়েছেন— আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ এবং হাসান আলী।

প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও নতুন রাজনৈতিক ভাবনার বিকাশ জরুরি হয়ে উঠেছে। তাদের মতে, দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে ছাত্র-জনতার অনেক স্বপ্নই হারিয়ে গেছে। সেই হারিয়ে যাওয়া প্রত্যাশা ও সম্ভাবনাকে পুনরুজ্জীবিত করাই নতুন কমিটির অন্যতম লক্ষ্য।

সংগঠনটির পরিকল্পনা অনুযায়ী, নতুন কমিটি দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি ছাত্র, শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও সংলাপের মাধ্যমে সংগঠনের কার্যক্রম বিস্তারের উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে দেশজুড়ে সংগঠনের কার্যক্রম পরিচালনায় এই কমিটিই মূল নেতৃত্ব দেবে বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে মাহফুজ আলম বলেন, তরুণদের সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ গড়ে তোলাই তাদের প্রধান উদ্দেশ্য। নতুন চিন্তা ও দৃষ্টিভঙ্গির ভিত্তিতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ঢাকায় একটি আলোচনা সভার মাধ্যমে ‘অলটারনেটিভস’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে দেশের বিভিন্ন জেলায় সফর ও জনসংযোগ কর্মসূচির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে।

Tags: জাবীনতাজনুভামাহফুজ আলমরাজনৈতিক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানের হামলায় থাড রাডার ধ্বংস, জর্ডানের আকাশ প্রতিরক্ষা ঝুঁকিতে
  • সিরাজদিখানে এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে শিক্ষক সমিতির সংবর্ধনা
  • ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আশ্রয়কেন্দ্রে লাখো ইসরাইলি
  • কালাইয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার
  • ইরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরাইলের হামলা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম