Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রমজান মাসে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪১ pm ১৭, ফেব্রুয়ারী ২০২৬
in জাতীয়
A A
0

পবিত্র রমজান মাস উপলক্ষে অফিস সময়সূচির সঙ্গে খাপ খাইয়ে ট্রেন চলাচলের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে। উল্টো পথে, মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে চলবে।

সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে ট্রেনের হেডওয়ে অর্থাৎ এক ট্রেনের পর অন্য ট্রেনের ব্যবধান রাখা হয়েছে ৫–৮ মিনিটের মধ্যে। অন্য সময়ে এই ব্যবধান সর্বোচ্চ ১৫–২০ মিনিট পর্যন্ত হতে পারে।

রমজান মাসে যাত্রীদের সুবিধার জন্য স্টেশন ও ট্রেনে পানীয় জল বহন অনুমোদিত থাকবে। ইফতার সামগ্রী বহনের ক্ষেত্রে অবশ্যই নির্ধারিত নিরাপত্তা বিধি মানতে হবে। এছাড়া স্টেশন ও ট্রেনে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই সময়সূচি শনিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনেও কার্যকর থাকবে।

Tags: মেট্রোরেলরমজান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ
  • শপথের জন্য প্রস্তুত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা
  • শহীদ দিবস ও রমজানে বাজার নিয়ন্ত্রণ নিয়ে কাপ্তাইয়ে পেশাদার সাংবাদিকদের গুরুত্বপূর্ণ সভা
  • মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায়
  • বাংলাদেশে একজন এমপির বেতন ও সুযোগ-সুবিধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম