শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ঠাকুরগাঁও-১ আসন থেকে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, দলের নিরঙ্কুশ বিজয় জনগণের ভালোবাসার প্রতিফলন।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি জনমুখী রাজনৈতিক দল। অতীতে ফ্যাসিস্ট শক্তির কারণে দেশে উগ্রবাদের উত্থান হয়েছে এবং বিভিন্ন দলের ওপর নিপীড়ন চালানো হয়েছে। তবে সেই পরিস্থিতিতেও বাংলাদেশ জামায়াতে ইসলামী তুলনামূলক ভালো ফল করেছে বলে মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদে বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি ঘোষিত ৩১ দফাও পূরণ করা হবে।
তিনি জানান, সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়েই সংসদে অংশগ্রহণ করবে বিএনপি।

