Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পুলিশের পোশাক বিতর্কে নতুন সিদ্ধান্ত, ফিরছে আগের ইউনিফর্ম

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৪ am ০১, এপ্রিল ২০২৬
in Semi Lead News, জাতীয়
A A
0

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বিভিন্ন মহল থেকে পুলিশের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। অন্তর্বর্তী সরকারের সময়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়নও করা হয়। তবে শুরু থেকেই নতুন পোশাকের রঙ নিয়ে সমালোচনা দেখা দেয়।

সরকারি সিদ্ধান্ত মেনে পুলিশ সদস্যরা নতুন ইউনিফর্ম ব্যবহার শুরু করলেও অল্প সময়ের মধ্যেই এর মান নিয়ে প্রশ্ন ওঠে। ব্যবহারকারীদের অভিযোগ, কাপড় ঘাম শোষণে দুর্বল, দেশের আবহাওয়ার সঙ্গে পুরোপুরি মানানসই নয়।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান বলেন, নতুন পোশাক বাহিনীর পরিচয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একই ধরনের পোশাক অন্যান্য প্রতিষ্ঠানেও ব্যবহৃত হওয়ায় শুরু থেকেই তারা এ পরিবর্তনের বিরোধিতা করেছেন।

পুলিশের নতুন পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান নোমান গ্রুপ। পোশাকের মান নিয়ে ওঠা অভিযোগের প্রেক্ষিতে কাপড় পরীক্ষার জন্য ল্যাবে পাঠায় পুলিশ সদর দফতর। পরীক্ষায় চুক্তি অনুযায়ী কাপড়ের আর্দ্রতা ও সুতার ঘনত্বে ঘাটতি পাওয়া গেছে বলে জানা গেছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ সদর দফতরের মিডিয়া শাখার এআইজি শাহাদাত হোসাইন জানান, যদি পোশাকে পরিবর্তন আনা হয়, তাহলে মূলত রঙ পরিবর্তনেই সীমাবদ্ধ থাকতে পারে এবং এতে অতিরিক্ত বাজেটের প্রয়োজন হবে না।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীও ইঙ্গিত দিয়েছেন, শিগগিরই পুরনো কোনো ইউনিফর্মে ফিরে যেতে পারে পুলিশ। সদর দফতরের তথ্যমতে, প্রায় ৯০ শতাংশ পুলিশ সদস্য আগের পোশাকে ফেরার পক্ষে মত দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, শুধুমাত্র পোশাক পরিবর্তনে বাহিনীর ভাবমূর্তি বা মনোবলে বড় ধরনের পরিবর্তন আসবে—এমন ধারণা সঠিক নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষক ড. তৌহিদুল হক বলেন, পোশাকের রঙ ও বৈশিষ্ট্যের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি মনস্তাত্ত্বিক সম্পর্ক থাকতে পারে, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এসব দিক বিবেচনা করতে হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, পোশাক নিয়ে বিতর্কের বাইরে গিয়ে বাহিনীর দক্ষতা, জবাবদিহি এবং ভালো কাজের স্বীকৃতি নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ।

Tags: ইউনিফর্মপুলিশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানের রেজিম চেঞ্জ করতে গিয়ে ২৩ বিলিয়ন ডলার খরচ করলেন প্রেসিডেন্ট ট্রাম্প
  • আটকেপড়া বাংলাদেশের ৬ জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হতে অনুমতি দিলো ইরান
  • আজ শুরু হচ্ছে চরমোনাইর ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিল
  • জামালপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক
  • আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সড়ক পরিবহনমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম