Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হবিগঞ্জ জেলা ‘ঊষা’-র নতুন কমিটি গঠন

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪৫ pm ১১, মার্চ ২০২৬
in ক্যাম্পাস
A A
0

সমাপ্তী খান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার উচ্চশিক্ষারত দেশের সকল বিশ্ববিদ্যালয় ও মেডিকেলের শিক্ষার্থীদের বৃহৎ সংগঠন ‘ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হবিগঞ্জ (ঊষা)’-এর ২০২৫-২৬ সেশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সংগঠনটির বিদায়ী সভাপতি মো. শাকিল হাসান ও সাধারণ সম্পাদক সুমন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু হাসনাত সানি সভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরিফুজ্জামান খান আতিফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন:
বিক্রমাদিত্য ভট্টাচার্য বর্ণ (ঢাবি), শাহরিয়ার ইমন হৃদয় (চবি), উম্মে হাবিবা জান্নাত (হকৃবি), নাহিদা আক্তার জেলি (চবি), সজিব আলী (ডুয়েট)রিপন ভৌমিক (কুবি), প্রান্ত চন্দ্র দাস (শেরে-ই বাংলা মেডিকেল কলেজ), সাদেক হোসাইন (শাবিপ্রবি), অসীম সরকার (রাবি), ঝলক দাশ (ঢাবি), জুয়েল দাস (চবি), সাইদুল ইসলাম (ঢাবি), হৃষিকেশ কানু বিন্তু (জাবি), তপন চৌধুরী (বেরোবি), প্রিয়তোষ দাস (সিকৃবি), মো. জাহিদুল হাসান নয়ন (গোবিপ্রবি) এবং অন্তর অধিকারী (জবি)।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন:
এস. এম. রাশিদুর রহমান (চবি), তারেক জামিল আদনান (ঢাবি), বদরুজ্জামান কামরান (জবি), মোহাম্মদ তানভীর (ঢাবি), আতাহারুল ইসলাম রাহিন (শাবিপ্রবি), তাজিম চৌধুরী (চবি), শেখ নাসের (সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ), আবু সালেহ মাহমুদ (ঢাবি), সায়েরা তাজনিন (ঢাবি), সৌরভ আহমেদ (জাবি), রাহাত হাসান (চুয়েট), সজল চৌধুরী (চবি), জান্নাতুল বাকী সাম্মী (কুবি), শামীম আহমেদ (কুবি), নয়ন দেব (গোবিপ্রবি), মো. আরিফ মিয়া (চবি), শেখ নিয়াজ (জাবি), ইশতিয়াক আহমেদ আনান (রুয়েট), সয়ন আহমেদ (শাবিপ্রবি), রবি রিপন দাস (চবি), শেখ কৌশিক জামান ধ্রুব (জাবি), স্বপন মিয়া (শাবিপ্রবি), প্লাবন বিশ্বাস (বেরোবি), আশরাফুল আলম (চুয়েট) এবং প্রণয় দেবনাথ (শাবিপ্রবি)।

নবনির্বাচিত সভাপতি আবু হাসনাত সানি বলেন, “সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি সংগঠনের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের বিশ্বাস ও সমর্থন আমার জন্য বড় অনুপ্রেরণা। আমি চেষ্টা করব সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে সংগঠনকে আরও এগিয়ে নিতে। সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, “অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই ‘ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হবিগঞ্জ (ঊষা)’-এর সকল উপদেষ্টা, সিনিয়র, শুভাকাঙ্ক্ষী ও সদস্যদের প্রতি আমাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য। এই আস্থা আমার জন্য যেমন গর্বের, তেমনি একটি বড় দায়িত্বও। সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে ঐক্য, উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেলের শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই। কমিটিতে দায়িত্বপ্রাপ্ত সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

হবিগঞ্জ জেলার পাবলিকিয়ানরা প্রত্যাশা করেন, ‘শিক্ষা, সেবা ও ভ্রাতৃত্ব’—এই মূলমন্ত্রকে ধারণ করে ঊষা আগামী দিনে হবিগঞ্জের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখা এবং বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে আরও জোরালো ভূমিকা রাখবে। এমন আশাবাদ ব্যক্ত করেছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

নতুন এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন হবিগঞ্জ জেলার দেশের সেরা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। তাছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শুভানুধ্যায়ীরাও শুভেচ্ছা জানিয়েছেন। খুব শিগগিরই কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেটে র‍্যাবের অভিযানে ১৬ ছিনতাইকারী আটক
  • হবিগঞ্জে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা
  • খুলনায় সমাজকল্যাণ সহায়তা কর্মসূচির প্রথম বর্ষ অগ্রগতি বিষয়ক কর্মশালা
  • মাদারীপুরে আলমগীর হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন ডিআইজি
  • পথচারীকে মারধরের অভিযোগে তীব্র সমালোচনার মুখে মডেল মনিকা কবির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম