Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নরসিংদী জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২২ pm ০৬, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা-২০২৬ রবিবার (৫ এপ্রিল) সকালে নরসিংদী সদর উপজেলা মোড়স্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সদস্য ও সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক-সম্পাদক এবিএম আজরাফ টিপু। সভার শুরুতেই বিদ্যমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে দি নিউ নেশনের এম.এ আউয়ালকে সভাপতি এবং এসএ টিভির এ এইচ ভূইয়া সজলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এছাড়া গ্লোবাল টিভির মো. শফিকুল ইসলাম মতি সিনিয়র সহ-সভাপতি, আনন্দ টিভির মো. রফিকুল ইসলাম ও দৈনিক বাংলা বাজারের আশিকুর রহমান সহ-সভাপতি, মাই টিভির মো. তৌহিদুর রহমান মিঠুন যুগ্ম সাধারণ সম্পাদক এবং টাইমস অব বাংলাদেশের মো. মাইনউদ্দিন সরকার কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে ডেইলি ট্রাইব্যুনালের ফাহিমা খানম সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, চ্যানেল নাইন-এর হৃদয় এস সরকার সাংগঠনিক সম্পাদক, দৈনিক নরসিংদীর নবকণ্ঠের শান্ত বণিক দপ্তর সম্পাদক এবং নরসিংদীর খাস খবরের মো. কবির হোসেন প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা স্থান পেয়েছেন।

সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ়করণ এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ট্রাম্পের চরম হুমকি : জয়শঙ্করকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোন
  • ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদে নাজনীন আহমদ
  • নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে দেয়া হয়েছে লাশ
  • জ্বালানি সংকটে নেপাল, সপ্তাহে দুই দিন ছুটি ঘোষণা
  • ভূমধ্যসাগরে আবারও নৌকাডুবি: বাংলাদেশি সহ নিখোঁজ ৭০, উদ্ধার ৩২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম