Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাগুরার মহম্মদপুরে চাচার ছুরিকাঘাতে ভাতিজার কবজি বিচ্ছিন্ন

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৫ pm ০৩, এপ্রিল ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

বাধন মিয়া, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুর উপজেলায় চাচার ছুরিকাঘাতে ভাতিজার ডান হাতের কবজি বিচ্ছিন্ন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার বড়রিয়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মো. রাসেল (পিতা: বাদশা মিয়া) বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা কাবুলের সঙ্গে তার ভাতিজা রাসেলের হঠাৎ কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কাবুল ধারালো অস্ত্র দিয়ে রাসেলের ওপর হামলা চালান। এসময় তার ডান হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি।

ঘটনার পর দ্রুত আহত রাসেলকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, হঠাৎ এমন সহিংস ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজশাহীতে প্রচন্ড তাপদাহ
  • নীলফামারীতে বন বিভাগের জমি কেটে চলছে অবৈধ বালু উত্তোলন
  • ইরানে মার্কিন হামলা যুদ্ধাপরাধের শামিল— বিশেষজ্ঞদের সতর্কবার্তা
  • আলোকবালী-মণিপুরা সংযোগে কাঠের সেতু; স্বস্তি ফিরলেও স্থায়ী সমাধানের দাবি
  • বাতিল হচ্ছে গুম প্রতিরোধ অধ্যাদেশ, ক্ষোভ প্রকাশ তাসনিম জারার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম