পাবনা প্রতিনিধি: পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তি-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহকে চেক জালিয়াতির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে কামালপুর পুলিশ ফাঁড়ি। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার মুহাম্মাদ আসাদুল্লাহ উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আকমল শিকদারের ছেলে। তিনি এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক ও প্রেস উইংয়ের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া বিষয়ক উপকমিটির দায়িত্বেও রয়েছেন।
গ্রেপ্তার মুহাম্মদ আসাদুল্লাহর স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, শুক্রবার গভীর রাতে তাকে বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ। পারিবারিক ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক একটি মামলা দেখিয়ে তাকে গ্রেফতার করা হয়। আমরা বিস্মিত হয়েছি। তাকে দ্রুত মুক্তিরও দাবি করেন তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, একটি চেক জালিয়াতির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে গ্রেপ্তার হওয়া আসাদুল্লাহর স্ত্রী নাঈমা আক্তার রিমা অভিযোগ করেন, শুক্রবার গভীর রাতে তাকে বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ। পারিবারিক ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক একটি মামলা দেখিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে তার দ্রুত মুক্তির দাবি জানান।
অন্যদিকে খইম উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সুজানগর থানা জানান, “সে একজন সাজাপ্রাপ্ত আসামি ছিল। এজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

